ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানের পারমাণবিক অধিকার কেড়ে নেওয়ার ট্রাম্প কে, প্রশ্ন ইরানি প্রেসিডেন্টের ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতু গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে ক্ষোভ ঝাড়লেন হাসনাত আব্দুল্লাহ উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে: ডেপুটি স্পিকার দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব সংস্কৃতিচর্চায় শিক্ষার্থীদের উগ্র চিন্তার প্রতি আকর্ষণ কমে যায় : ববি হাজ্জাজ সংকট না থাকলে রাস্তায় তেলের জন্য ৩ কিমি লম্বা লাইন কেন, প্রশ্ন রুমিন ফারহানার বিশ্ববাজারে তেলের দাম কমছে, আর দেশে বাড়ছে: জামায়াত আমির অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবেন: নাহিদ সোমবার থেকে সারা দেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু

যেসব খাবার সর্দি ও গলা ব্যথায় ক্ষতিকর

আকাশ নিউজ ডেস্ক:

শীতের দিন আসলেই বেড়ে যায় সর্দি ও গলা ব্যথা। তাই এই সময়ে ঠাণ্ডা পানি খাওয়া থেকে বিরত থাকতে হবে।সাধারণ অবস্থায় যেসব খাবার উপকারী, গলা ব্যথার সময়ে সেগুলোই এড়িয়ে চলা উচিত।

গলা ব্যথার কারণে অনেকেই খাওয়াদাওয়াও করতে পারেন না। কয়েক দিনের মাঝেই এই গলা ব্যথা সেরে যায়। তবে এ সময়ে কিছু খাদ্য, পানীয় ও মশলা এড়িয়ে চললে গলা ব্যথার কষ্টটা কম হয়।

গলা ব্যথার সময়ে এমনিতে খাওয়া যায় না। এ অবস্থায় কিছু খাবার খেলে তা ব্যথা আরও বাড়িয়ে দিতে পারে।

আসুন জেনে নিন কী খাবার এড়িয়ে চলবেন গলা ব্যথায়।

মশলা :

আমচুর, আনারদানা পাউডার, চটপটির মশলা, তেঁতুলের মশলা এগুলো গলা ব্যথার সময়ে খাওয়া উচিত নয়। মূলত টক স্বাদের মশলাগুলো এ সময়ে এড়িয়ে চলা উচিত।

দুধ, দই ও পনির :

ঠাণ্ডা লাগলে দই খাওয়া উচিত নয়। এতে বুকে কফ বেশি জমতে পারে। অন্যদিকে দুধ ও পনির খেলে ইনফ্লামেশন বাড়ে। তাই এ খাবারগুলো এড়িয়ে চলুন।

কমলা জাতীয় খাবার :

টক খেলে ঠাণ্ডা কমে যেতে পারে, এই চিন্তা করে অনেকেই কমলা, জাম্বুরা, লেবু খান। কিন্তু এই টক খাবারগুলো গলা ব্যথা বাড়াতে পারে। গলা ব্যথা কমার জন্য অপেক্ষা করুন।

ভাজা খাবার :

ফ্রেঞ্চ ফ্রাই, পুরি, সিঙ্গারা, ফ্রাইড চিকেন- এ ধরণের তেলে ভাজা খাবারগুলো একদিকে যেমন গলার জন্য ক্ষতিকর, অন্যদিকে তা হজম হতে চায় না সহজে। ফলে আপনি বেশি অসুস্থ বোধ করেন।

চিনি :

বেশি পরিমাণে চিনি দেওয়া খাবার এড়িয়ে চলুন। চিনি যত খাবেন, রোগ প্রতিরোধ ক্ষমতা তত দুর্বল হবে। শুধু তাই না, কার্বোনেটেড পানীয় পেটে এসিড তৈরি করে আপনাকে আরও অসুস্থ করে ফেলতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

ইরানের পারমাণবিক অধিকার কেড়ে নেওয়ার ট্রাম্প কে, প্রশ্ন ইরানি প্রেসিডেন্টের

যেসব খাবার সর্দি ও গলা ব্যথায় ক্ষতিকর

আপডেট সময় ০১:৩৫:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ অক্টোবর ২০১৮