ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঘুষ নিয়ে হাতেনাতে ধরা, সুপ্রিমকোর্টের তিন কর্মচারী বরখাস্ত

অাকাশ জাতীয় ডেস্ক:

ঘুষ নিয়ে হাতেনাতে ধৃত হলেন সুপ্রিমকোর্টের তিন কর্মচারী। পরে এ অভিযোগে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

ওই তিন কর্মচারী হলেন সুপ্রিমকোর্টের এফিডেভিট শাখার কমিশনার মো. রবিউল করিম, মো. নিজাম উদ্দিন ও এমএলএসএস জেসমিন আক্তার।

বুধবার সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. মো. জাকির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এফিডেভিট শাখার তিন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে প্রকাশ্যে ঘুষ নেওয়াসহ দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। বুধবার বেলা ১১টার দিকে সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. মো. জাকির হোসেন, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানী তাৎক্ষণিকভাবে কমিশনার অব এফিডেভিট শাখায় পরিদর্শনে যান। সেখানে গিয়ে কমিশনার অব এফিডেভিট মো. রবিউল করিমের কাছ থেকে ১৩ হাজার ৯৫টাকা, নিজাম উদ্দিনের বাম পকেট থেকে খুচরা ২০৫ টাকা ও ড্রয়ার থেকে অগোছালো ২ হাজার ৩৩৫ টাকা এবং এমএলএসএস জেসমিন আক্তারের পার্স থেকে ১ হাজার ৭৫ টাকা উদ্ধার হয় এবং সে অনুযায়ী তাৎক্ষণিকভাবে জব্দ তালিকা প্রস্তুত করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এফিডেভিট শাখার সিসিটিভি ক্যামেরায় ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করে তাদের শনাক্ত করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদে তারা অবৈধ লেনদেনের মাধ্যমে এই টাকা পেয়েছেন বলে স্বীকার করেন। এর ফলে তাদের এমন কর্মকাণ্ড অসদাচরণ ও অফিস শৃঙ্খলা পরিপন্থী, যা গুরুতর অপরাধের শামিল এবং শাস্তিযোগ্য অপরাধ। তাই প্রধান বিচারপতির অনুমোদন নিয়ে এই তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ঘুষ নিয়ে হাতেনাতে ধরা, সুপ্রিমকোর্টের তিন কর্মচারী বরখাস্ত

আপডেট সময় ০৯:২৬:৩০ অপরাহ্ন, বুধবার, ২৪ অক্টোবর ২০১৮