ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আবাসিক হোটেলে স্ত্রী হত্যা: স্বামীর যাবজ্জীবন দলের দুঃসময়ের ত্যাগীদের মূল্যায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর প্রযুক্তির সঠিক ব্যবহার শিখিয়ে শিশু-কিশোরদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে : ববি হাজ্জাজ প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিট ও লাউঞ্জসহ বিশেষ সুবিধা অন্তর্ভুক্ত করা হবে আরও ৪ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ৮০০ ছুঁই ছুঁই মোদি-শাহ’র পদত্যাগ দাবি রাহুল গান্ধীর শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না: সরোয়ার তুষার বিএনপি সরকার হাওয়ায় ভেসে আসেনি: আযম খান ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ

মাংস ব্যবসায়ী সমিতির গরু আমদানী বন্ধের দাবি

অাকাশ জাতীয় ডেস্ক:

কোরবানীর ঈদকে সামনে রেখে অবাধে গরু আসছে।কৃষি নির্ভর অর্থনীতিকে বাঁচানোর জন্য দেশের কৃষক ও শিল্প বাচাতে, পশু পালন উন্নয়ন, চামড়া শিল্প সুরক্ষা, পশুর বর্জ্য রপ্তানী বৃদ্ধি করতে ভারতীয় গরু আমদানী বন্ধের কথা বলেছে বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতি।

সংগঠনটির ভারপ্রাপ্ত মহাসচিব আরো বলেন, ‘দেশে কোরবানীর যোগ্য প্রায় সোয়া কোটি পশু রয়েছে। কিন্তু যেভাবে সীমান্ত অতিক্রম করে গরু আসছে। এতে আমাদের দেশীয় গরু ব্যবসায়ীরা মার খাবে।
শুক্রবার দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে সমিতির ভারপ্রাপ্ত মহাসচিব রবিউল আলম এই দাবী জানিয়েছেন।

ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ২০ থেকে ৩০ হাজার কোটি টাকা পশু পালনে ব্যয় করলে নিজেদের চাহিদা পূরণ করেও মাংস, চামড়া, পশুর বর্জ্য রপ্তানী করে দেশের এক নম্বর রপ্তানীজাত পণ্য হিসেবে পরিচিতি লাভ করতে পারবো। দুধের চাহিদাও পূরণ হবে, বাঁচবে গুড়া দুধ আমদানীর অর্থ।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির নেতারা কিছু অর্থলোভী ব্যবসায়ী ভারতীয় গরু ও মাংস আমদানীর পায়তারা করছে বলেও অভিযোগ করেছেন। রবিউল আলম এ প্রসঙ্গে বলেন, ভারত থেকে মাংস আসলে প্রথমে কম দামে পাওয়া যাবে, কিন্তু পরে বর্তমান পেঁয়াজের মত হবে অবস্থা।

সংবাদ সম্মেলনে পশুর অপ্রচলিত পণ্য রপ্তানীকারক সমিতির সাধারণ সম্পাদক সোহেল আহমেদ, ঢাকা জেলা চামড়া ব্যবসায়ী সমিতির সভাপতি নবী হোসেন, ঢাকা মেট্রোপলিটন মাংস ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শামীম আহমেদ, বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি হাজী আনোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সূচকের সঙ্গে পুঁজিবাজারে বেড়েছে লেনদেন

মাংস ব্যবসায়ী সমিতির গরু আমদানী বন্ধের দাবি

আপডেট সময় ১০:০৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০১৭