ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ওজন কমাবে ডালিমের রস

আকাশ নিউজ ডেস্ক:

ডালিম খেতে পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া দায়। যাদের রক্ত শূণ্যতার সমস্যা রয়েছে তাদের জন্য ডালিম বেশ উপকারি।

ডালিম খেতে মজাদার হলেও তা বলতে গেলে কেউই নিয়মিত খান না। কিন্তু এই ফল বা তার রস দৈনিক পান করা হলে পাওয়া যায় অনেকগুলো স্বাস্থ্য উপকারিতা। এমনকি তা ওজন কমাতেও সহায়ক।

ডালিম যেমন মজাদার, তেমনি এর রয়েছে অ্যান্টিভাইরাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য। এতে আছে পলিফেনল, যা হৃৎপিণ্ডের ধমনীর স্বাস্থ্য ভালো রাখে, কোলেস্টেরল কম রাখে।

ডালিমে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ফ্ল্যাভনয়েডের আছে অ্যান্টিইনফ্লামেটরি বৈশিষ্ট্য, তা হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে পারে। ত্বক ও চুল ভালো রাখতেও কাজে আসে ডালিমের রস।

প্রতিদিন এক গ্লাস ডালিমের রস পান করলে পুরুষের শরীরে এক ধরণের অ্যান্টিজেন বাড়ে এবং দাঁতের ক্ষতি কম হয়। এসব স্বাস্থ্য সুবিধার পাশাপাশি ওজন কমাতেও কাজে আসে ডালিমের রস।

ডালিমের রস যেভাবে ওজন কমায় :

চর্বি কমাতে :

ডালিমে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, পলিফেনল এবং কনজুগেটেড লিনোলেনিক এসিড চর্বি কমাতে এবং মেটাবোলিজ বাড়াতে সাহায্য করে।

ক্ষুধাও কমায় :

ডালিমের রস পান করলে ক্ষুধাও কম লাগে। চিনিতে ভরপুর কোমল পানীয়ের তুলনায় ডালিমের রস বেশি সুস্বাদু এবং স্বাস্থ্যকর।

কোমল পানীয় :

কোমল পানীয়তে থাকা চিনিতে তো কোন পুষ্টি নেই, এছাড়া তা শরীরে ফ্যাট জমা করে। এদের বিকল্প হিসেবে ডালিমের রস অনেক উপকারী।

বাড়িতেই তৈরি করুন :

ডালিমের রস পান করার ক্ষেত্রে সাবধান থাকুন। দোকান থেকে কিনে পান করলে নিশ্চিত হয়ে নিন এতে চিনি আছে কিনা। চিনিমুক্ত ডালিমের রস পান করুন। বাড়িতেও তা তৈরি করে নিতে পারেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরেবাংলা নগরের বাণিজ্য মেলার মাঠে স্থানান্তর হচ্ছে সচিবালয়

ওজন কমাবে ডালিমের রস

আপডেট সময় ০১:১৩:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ অক্টোবর ২০১৮