ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘নির্বাচিত হলে এমপিদের পরিবারের আয়-ব্যয়ের হিসাব প্রতিবছর দিতে হবে’:শফিকুর রহমান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন যারা স্বাধীনতায় বিশ্বাস করেনি তারাই ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন করতে চায় : সালাহউদ্দিন জবি শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়তে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভোটার মাইগ্রেশন অস্বাভাবিক: নজরুল ইসলাম বঙ্গভবনের ই-‌মেইল ব্যবহার করে জামায়াত আমিরের ডিভাইস হ্যাকের অভিযোগ মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল দেশ দেশের মানুষ জেগে উঠেছে, নির্বাচন কেউ কেউ ঠেকাতে পারবে না: মির্জা ফখরুল চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা, চলছে কর্মবিরতি

তিতলি নিয়ে শঙ্কা নেই, তবে প্রস্তুতি আছে: ত্রাণমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক: 

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, তিতলি নিয়ে কোনো শঙ্কা নেই, তার পরও আমরা প্রস্তুত। প্রস্তুতির অংশ হিসেবে উপকূলীয় জেলাগুলোতে স্থাপন করা হয়েছে কন্ট্রোলরুম, মজুদ রয়েছে পর্যাপ্ত খাদ্য।

বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, ঘূর্ণিঝড় তিতলি আজ ভোররাতে ভারতের উড়িষ্যা ও অন্ধ্র উপকূল অতিক্রম করে ভারতীয় উপকূলে আঘাত হানার পর দুর্বল হয়ে পড়েছে। এ ঘূর্ণিঝড় থেকে বাংলাদেশের আর ভয়ের কোনো কারণ নেই।

তবে তিতলির আঘাত ১৯ জেলায় আক্রান্তের আশঙ্কা ছিল। এসব জেলায় সব ধরনের প্রস্তুতি আমাদের রয়েছে, বলেন তিনি।

মন্ত্রী আরও বলেন, সব জেলায় কন্ট্রোলরুম খোলা রাখার নির্দেশ দেয়া হয়েছে। সব কর্মকর্তার সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। এ ছাড়া ৫৬ হাজার স্বেচ্ছাসেবী প্রস্তুত রাখা হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানায়, ঘূর্ণিঝড় তিতলি বৃহস্পতিবার ভোরে ভারতের উডিষ্যা রাজ্যের গোপালপুরে আঘাত হানলেও তা পুরো শক্তি নিয়ে বাংলাদেশে আসার আশঙ্কা নেই। বরং নিম্নচাপ আকারে আসবে। ফলে উপকূলীয়সহ দেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিতে হতে পারে।

তবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে চার নম্বর সতর্কতা দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা এবং ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিতলি নিয়ে শঙ্কা নেই, তবে প্রস্তুতি আছে: ত্রাণমন্ত্রী

আপডেট সময় ০১:৫৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অক্টোবর ২০১৮