ঢাকা ০২:০৮ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

৯ রানেই গুটিয়ে গেল মিয়ানমার

আকাশ স্পোর্টস ডেস্ক:

টি-টোয়েন্টি বাছাই পর্বের এশিয়া অঞ্চলের খেলায় বাজে প্রতিযোগিতা চলছে। কে কার চেয়ে কম রানের রেকর্ড গড়তে পারে, হয়ত সেই প্রতিযোগিতায় নেমেছে মিয়ানমার, চীন ও থাইল্যান্ড।

বুধবার মালয়েশিয়ার বিপক্ষে ৯ রানেই গুটিয়ে যায় মিয়ানমার।

এর আগে গত রোববার নেপালের করা ১৭২ রানের জবাবে ১৮ রানেই গুটিয়েছিল থাইল্যান্ড। তার আগে বুধবার সিঙ্গাপুরের বিপক্ষে ২৬ রানে অলআউট হয়ে বাজে রেকর্ড গড়েছিল চীন।

শুধু কম রানের রেকর্ড নয়, টার্গেট তাড়া করতে নেমে সবচেয় কম বলের জয় নিশ্চিত করার রেকর্ড গড়েছে মালয়েশিয়া।

মঙ্গলবার কুয়ালালামপুরে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ১০.১ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৯ রান তুলতেই গুটিয়ে যায় মিয়ানমার।

দলের হয়ে সর্বোচ্চ ৩ রান করেন হ্যাঁ কো কো অং। অতিরিক্ত থেকে আসে ৩ রান। মালয়েশিয়ার হয়ে পবনদীপ সিং ৪ ওভারে মাত্র ১ রানের খরচায় ৫ উইকেট শিকার করেন।

বৃষ্টি আইনে জয়ের জন্য মালয়েশিয়ার টার্গেট দাঁড়ায় ৮ ওভারে মাত্র ৬ রান। এই ছয় রান করতে ১০ বল খেলে ২ উইকেট হারায় মালয়েশিয়া। দলের জয়ে ৭ ও ৪ রান করে করেন সুহান আলগরাতনাম ও শারভিন মুনিইডি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৯ রানেই গুটিয়ে গেল মিয়ানমার

আপডেট সময় ১০:৩৪:১৫ অপরাহ্ন, বুধবার, ১০ অক্টোবর ২০১৮