ঢাকা ০২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তারেক রহমানের নামে নতুন করে ইন্টারপোলের রেড নোটিশ দেওয়া উচিত: জয়

অাকাশ জাতীয় ডেস্ক:

তারেক রহমানের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে নতুন করে রেড নোটিশ জারি করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

২১ আগস্ট গ্রেনেড হামলার মামলার রায়ের প্রতিক্রিয়ায় বুধবার রাতে ফেসবুকে এ মন্তব্য করেন তিনি।

জয় বলেন, সরকারের উচিত হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে তারেক রহমানের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা।

আর তারেক রহমানকে হস্তান্তরের জন্য যুক্তরাজ্য সরকারের প্রতি চাপ দেয়ার আহ্বানও জানান সজীব ওয়াজেদ জয়।

ফেসবুকে দেয়া স্ট্যাটাসে জয় বলেন, ‘রাজাকার, যুদ্ধাপরাধী জামায়াত নেতাদের শাস্তি দিতে আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে হয়েছে, বিচারে লেগেছে ৪২ বছর। ১৯৭৫ সালের ১৫ই আগস্টের নৃশংস হামলায় আমার পরিবারের সদস্যদের হত্যার বিচার পেতে আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে হয়েছে, লেগেছে ৩৪ বছর।আজ ১৪ বছর পরে, আমার মা ও আইভি রহমানসহ আমার আরো অনেক কাছের মানুষদের হত্যার উদ্দেশ্যে চালানো ২১ আগস্টের গ্রেনেড হামলার বিচার পেতে যাচ্ছি আমরা।’

তিনি বলেন, ‘আমাদের সরকারের উচিত এখনই তারেক রহমানের নামে আবার নতুন করে ইন্টারপোলের রেড নোটিস জারি করা, এবার খুন ও সন্ত্রাসবাদের জন্য। তাকে ফেরত দিতে যুক্তরাজ্যকে অনুরোধ করাও উচিত আমাদের।’

প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয় বলেন, যুক্তরাজ্যের সাথে আমাদের কোনো বহিঃসমর্পন চুeক্তি নেই। কিন্তু জাতিসংঘ সনদ অনুযায়ী অন্য কোন সদস্য দেশের অনুরোধে শাস্তিপ্রাপ্ত আসামিদের সমর্পন করতে পারে। যুক্তরাজ্য সম্প্রতি চারজন সন্দেহভাজন আইএস সদস্যকে মৃত্যুদণ্ড হতে পারে জেনেও যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিয়েছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

তারেক রহমানের নামে নতুন করে ইন্টারপোলের রেড নোটিশ দেওয়া উচিত: জয়

আপডেট সময় ০৯:৩৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ১০ অক্টোবর ২০১৮