ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মালয়েশিয়ায় ৫৫ বাংলাদেশি শ্রমিক আটক

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মালয়েশিয়ার সেলানগর প্রদেশের সাইবারজায়ায় একটি কারখানায় অভিবাসন কর্মকর্তারা অভিযান চালিয়ে ৩৩৮ বিদেশি শ্রমিককে আটক করেছে। তারমধ্যে ৫৫ জন বাংলাদেশি। মালয়েশীয় গণমাধ্যম দ্য স্টার অনলাইন শনিবার এ খবর প্রকাশ করে।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক মুস্তাফার আলি বলেছেন, অবৈধ বিদেশি শ্রমিক আটকের অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়েছে। অভিযানে ৫৫ জন বাংলাদেশি, ইন্দোনেশিয়ার ১০৮ জন নারী-পুরুষ, মিয়ানমারের ২৮ জন নারী-পুরুষ এবং নেপালের ৪৭ জন পুরুষ শ্রমিককে আটক করা হয়েছে।

মুস্তাফার বলেন, ‘আমরা ওই কারখানার মোট দুই হাজার ২৩০ জন শ্রমিককে জিজ্ঞাসাবাদ করে ৩৩৮ জনকে আটক করেছি।’

‘অধিকাংশদের আটক করা হয়েছে অন্য কোম্পানির অস্থায়ী নিয়োগপত্র ব্যবহার করে এখানে কাজ করছিল।’

প্রাথমিক তদন্তে দেখা গেছে, মালয়েশিয়ায় যেসব কোম্পানি জনশক্তি আমদানি করে, তাদের একটি কোম্পানির সঙ্গে নিবন্ধিত হতে হয়। কিন্তু কোম্পানিগুলো সেই নিয়ম ভেঙে অন্য সংস্থার জন্যও কর্মী নেয়।

মুস্তফার আলি বলেন, ‘কর্মীদের ওয়ার্ক পারমিট যে কোম্পানির নামে, সেই ঠিকানায়ই তার কাজ করার কথা। সেটা জেনেও নিয়োগকর্তা কোম্পানি বিদেশি কর্মী সহজে পেতে নিয়ম ভেঙে আসছিল।’

কোম্পানিগুলোর এই অনিয়মের দায় শ্রমিকদের ওপরও পড়ে। অভিযানে তাদের আটক করা হয় এবং বাতিল করা হয় তাদের নিয়োগপত্র।

সাইবারজায়ার কারখানায় অভিযানে আটক শ্রমিকদের কেউ কেউ তাদের নিয়োগপত্রের মেয়াদ শেষের পরও অবৈধভাবে অবস্থান করছিলেন। আটক শ্রমিকদের সবাইকে ইমিগ্রেশন বিভাগের বুকিত কারাগারে রাখা হয়েছে।

তিনি আরো বলেন, ‘জনগণের দেয়া তথ্যের কারণেই এই অভিযান সফল হয়েছে। আমরা সবাই তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মালয়েশিয়ায় ৫৫ বাংলাদেশি শ্রমিক আটক

আপডেট সময় ০৭:৪৩:১১ অপরাহ্ন, শনিবার, ২২ সেপ্টেম্বর ২০১৮