ঢাকা ০৪:০০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

যেসব কারণে হতে পারে ফুসফুস ক্যান্সার

আকাশ নিউজ ডেস্ক:

শরীরের বিভিন্ন অঙ্গের ক্যান্সারের মধ্যে ফুসফুস ক্যান্সার প্রথম দিকে রয়েছে। কিছু বদঅভ্যাস বা অস্বাস্থ্যকর অভ্যাসের কারণে ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ে। যেসব কারণে ফুসফুস ক্যান্সারের ঝুঁকি দিন দিন বাড়ছে, সেগুলো জেনে নিই চলুন-

ধূমপান: ধূমপান করলে ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ে- এটা আমরা সবাই জানি। কিন্তু এই প্রক্রিয়াটি খুব ধীর গতিতে হয়ে থাকে। যে কারণে ধূমপায়ীরা বুঝতেই পারেন না এই বদঅভ্যাসটি তাদের মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। একটি মার্কিন গবেষণায় দেখা গেছে, দেশটির ৯০ শতাংশ ফুসফুস ক্যান্সারের জন্য দায়ী ধূমপানের অভ্যাস।

পরোক্ষ ধূমপান: পরোক্ষ ধূমপানও ফুসফুসের সমান ক্ষতি করছে। তাই ধূমপায়ী না হয়েও পাশের ব্যক্তির ধূমপানের সংস্পর্শে আপনার ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকটাই বেড়ে যায়।

পরিবারে ক্যান্সারের ইতিহাস থাকলে: যাদের পরিবারে ক্যান্সারে আক্রান্ত রোগী রয়েছেন বা ছিলেন (বিশেষ করে ফুসফুস ক্যান্সার) তাদের ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি থাকে। তাই পারিবারে ক্যান্সার আক্রান্ত কেউ থেকে থাকলে অবহেলা না করে নিয়মিত শরীর চেকআপ করান।

নানা ধরণের কেমিক্যাল: অ্যাসবেস্টোস, আর্সেনিক, নিকেল, ক্রোমিয়াম বা এই জাতীয় মৌলগুলোর সংস্পর্শে বেশি বেশি আসার ফলে ফুসফুস ক্যান্সারের ঝুঁকি কয়েকগুণ বেড়ে যায়। তাই যারা কল-কারখানায় কাজ করেন, তাদের মধ্যে ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি।

রেডন: রেডন হচ্ছে একধরণের কেমিক্যাল উপাদান, যা মানুষের শরীরের সংস্পর্শে এসে ক্ষতি করে। মাটির নিচে যেখানে খুব বেশি আলোবাতাস পৌঁছায় না, (যেমন আন্ডারগ্রাইন্ড খনি) এমন সব স্থানে রেডন উৎপন্ন হয়। যারা খনি বা এই ধরণের কোনো স্থানে কাজ করেন, রেডনের সংস্পর্শে থাকার কারণে তারা ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত হতে পারেন। সূত্র: জিনিউজ

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবে সেনা ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাচ্ছে তুরস্ক

যেসব কারণে হতে পারে ফুসফুস ক্যান্সার

আপডেট সময় ০৮:৪০:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৮