ঢাকা ০১:৩২ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভারত থেকে বিতাড়িত করা হবে: অমিত শাহ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

এবার বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ভারত থেকে বিতাড়িত করার হুমকি দিলেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপি সভাপতি অমিত শাহ। মঙ্গলবার রাজস্থানের জয়পুরে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এই হুমকি দেন। তিনি বলেন, ভারতে কোনো বাংলাদেশি অনুপ্রবেশকারীকে বসবাস করতে দেবে না বিজেপি। ভারতের জিনিউজ অনলাইনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এর আগে সোমবার বিজেপির প্রভাবশালী সাধারণ সম্পাদক রাম মাধব বলেন, আসামের চূড়ান্ত নাগরিক তালিকা বা এনআরসি থেকে যাদের নাম বাদ পড়বে তাদের বাংলাদেশে বিতাড়িত করা হবে। দিল্লিতে এনআরসি বিষয়ক এক আলোচনা সভায় তাদের এই নীতির কথা ঘোষণা করেন। রাম মাধবের পর দলের সভাপতিও একই ধরনের মন্তব্য করেছেন। তবে ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশিদের বহিষ্কারের বিষয়ে কিছু বলা হয়নি।

অমিত শাহ বলেন, তারা (কংগ্রেস) মানবাধিকারের কথা বলে। দেশের নিরাপত্তা নিয়ে তাদের কি কোনো উদ্বেগ নেই? শত শত সন্ত্রাসী ভারতে অনুপ্রবেশ করছে। তারা বোমা হামলার পরিকল্পনা করছে। তিনি আসামে এনআরসি ইস্যুতে কংগ্রেসের বিরোধিতা নিয়ে বলেন, আপনারা যত পারেন বিরোধিতা করেন। বিজেপির দৃষ্টিভঙ্গি হলো, আমরা ভারতে বাংলাদেশি একজন অনুপ্রবেশকারীকে থাকতে দেব না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভারত থেকে বিতাড়িত করা হবে: অমিত শাহ

আপডেট সময় ০৩:২৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৮