ঢাকা ০৪:০০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

মাড়ি থেকে রক্ত পড়লে করণীয়

আকাশ নিউজ ডেস্ক: 

মাড়ি দিয়ে রক্ত ঝরা সাধারণ বা জটিল রোগের কারণে হতে পারে। তাই কারণ নির্ণীত হওয়া দরকার। বিশ্বস্বাস্থ্য সংস্থার এক সমীক্ষায় দেখা গেছে, বাংলাদেশের ৮০ শতাংশ মানুষ দাঁত ও মাড়ি রোগে ভুগছে।

দাঁত ব্রাশ করার সময় কিংবা শক্ত ধরণের কোনো খাবার খাওয়ার সময় অনেকেরই মাড়ি থেকে রক্ত পড়ার সমস্যাটি লক্ষ্য করা যায়। দাঁতের মাড়ি থেকে রক্ত পড়লে কখনওই অবহেলা করা উচিত নয়।

আসুন জেনে নেই মাড়ি থেকে রক্ত পড়লে কী করবেন।

গরম পানি

হালকা গরম পানির সঙ্গে সামান্য লবণ মিশিয়ে নিন। এ বার এই লবণ-পানি দিয়ে দিনে অন্তত তিন-চার বার কুলি করুন। এতে দাঁতের ব্যথায় এবং মাড়ির রক্তক্ষরণে উপকার পাওয়া যেতে পারে।

গ্রিন টি :

মাড়ির রক্তক্ষরণ বন্ধ করতে গ্রিন টি খুবই কার্যকর। গ্রিন টি দিয়ে কিছুক্ষণ কুলি করুন। এটি মাড়িকে জীবাণুমুক্ত করতে সাহায্য করে। তাছাড়া এর সাহায্যে মাড়ির রক্তক্ষরণও দ্রুত বন্ধ হয়।

লবঙ্গের তেল :

লবঙ্গের তেল মাড়ির ব্যথা কমিয়ে মাড়ি থেকে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে। সামান্য লবঙ্গের তেল মাড়িতে লাগালেই উপকার মিলবে। এছাড়াও একটি বা দুটি লবঙ্গ মুখে রাখলেও উপকার পাওয়া যায়।

তুলা বা গজ :

মাড়ির রক্তক্ষরণ বেশি হলে এক টুকরো তুলা বা গজ বরফ ঠাণ্ডা পানিতে ভিজিয়ে মাড়ির ওই ক্ষত জায়গাটায় চেপে ধরুন। এতে প্রাথমিকভাবে মাড়ি থেকে রক্ত পড়া বন্ধ হবে।

বেকিং সোডা :

সামান্য গরম পানিতে বেকিং সোডা মিশিয়ে পেস্টের মতো তৈরি করে নিন। এরবার এই পেস্ট দিয়ে দাঁত মাজুন। বেকিং সোডা মুখের ভেতরের অ্যাসিড নিষ্ক্রিয় করে দেয় ফলে দাঁত ক্ষয় হওয়ার সমস্যা দূর হয় এবং সেই সাথে মাড়ির সমস্যাও।

লেবুর রস ও লবণ :

লেবুর রস ও লবণ মিশিয়ে নিন। এর পর তা আঙুলের মাথায় লাগিয়ে তা দিয়ে দাঁত পরিষ্কার করে ৫ মিনিট রেখে দিন। এরপর সামান্য উষ্ণ পানিতে কুলি করে মুখ ধুয়ে ফেলুন।

মাড়ি থেকে বারবার অতিরিক্ত মাত্রায় রক্তক্ষরণ এবং সেই সঙ্গে অন্যান্য সমস্যা দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবে সেনা ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাচ্ছে তুরস্ক

মাড়ি থেকে রক্ত পড়লে করণীয়

আপডেট সময় ০৬:৩৩:০৪ অপরাহ্ন, শনিবার, ৮ সেপ্টেম্বর ২০১৮