ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সৌদির তেল স্থাপনায় ফের ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনের

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সৌদি আরবের জিজান প্রদেশের আরামকো তেল স্থাপনায় আবারো দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র দিয়ে এ হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি যোদ্ধা-সমর্থিত সেনারা।

ইয়েমেনের সূত্রগুলো বলেছে, বাদ্র-১ ক্ষেপণাস্ত্র দিয়ে সেনারা সফল হামলা চালিয়েছে। ‌এর আগেও বেশ কয়েকবার আরামকো স্থাপনায় হামলা চালিয়েছে ইয়েমেনের বিপ্লবীরা।

জিজান উপকূলে সৌদি আরবের একটি ফ্রিগেটে সফলভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর দুদিন পর আরামকো তেল স্থাপনায় এ হামলা চালাল ইয়েমেনি সেনারা। ফ্রিগেটে হামলার ঘটনায় সৌদি আরবের বেশ কয়েকজন নিয়মিত সেনা ও ভাড়াটে সেনা নিহত হয়।

ইয়েমেনি সূত্র বলছে, দেশীয় প্রযুক্তিতে তৈরি স্বল্প পাল্লার একটি বাদ্র-১ ক্ষেপণাস্ত্র আরামকো কোম্পানির একটি তেল শোধনাগারে নিখুঁতভাবে আঘাত হানে। জিজান শহরের বিভিন্ন অংশ থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ইয়েমেনের পদত্যাগী, পলাতক ও সৌদিপন্থী প্রেসিডেন্ট মানসুর হাদিকে ক্ষমতায় ফিরিয়ে আনতে ২০১৫ সালের মার্চ মাস থেকে পশ্চিমা-মদদপুষ্ট সৌদিজোট ইয়েমেনে হামলা চালিয়ে আসছে। এ

জোটের নির্বিচার বিমান হামলায় হতাহত হয়েছে ২০ হাজারেরও বেশি ইয়েমেনি নাগরিক।

হতাহতদের মধ্যে বেশিরভাগই বেসামরিক নাগরিক। ইয়েমেনের বেসামরিক অবকাঠামোর বেশির ভাগই ধ্বংস হয়ে গেছে সৌদি জোটের এমন নির্বিচার হামলায়।

আরব আমিরাত ছাড়াও মিশর, বাহরাইন, মরক্কো, জর্দান, সুদান ও কুয়েত সৌদিজোটের সদস্য। এ দেশগুলো এখন পর্যন্ত ইয়েমেনের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সৌদির তেল স্থাপনায় ফের ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনের

আপডেট সময় ১০:৫৭:৪০ অপরাহ্ন, বুধবার, ৫ সেপ্টেম্বর ২০১৮