ঢাকা ১২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ দাবানলে ঝুঁকিতে ফ্রান্সের মিসাইল-রকেট মোটর কারখানা, স্পেনও সংকটে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প প্রাইম মিনিস্টার্স কাপ শুরু আগামী মাসে: ক্রীড়া প্রতিমন্ত্রী খাদ্য নিরাপত্তা ও জলবায়ু-সহিষ্ণুতা একসঙ্গে এগিয়ে নিতে হবে: শামা ওবায়েদ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী

মালয়েশিয়ায় জিম্মি এক বাংলাদেশিকে উদ্ধার, গ্রেফতার ৫

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মালয়েশিয়ায় জিম্মি শিকার হওয়া এক বাংলাদেশিকে উদ্ধার করেছে কুয়ালালামপুর পুলিশ।

দেশটির রাজধানী কুয়ালালামপুরের উপকণ্ঠ পেতালিং জায়া নামক স্থানের একটি অ্যাপার্টমেন্ট থেকে গত ৩০ আগস্ট শাহিদ (২৪) নামে এক বাংলাদেশিকে জিম্মি অবস্থায় উদ্ধার করেছে মালয়েশিয়া পুলিশ।

এ সময় মুক্তিপণ বাবদ দেয়া কয়েক হাজার রিংগিতসহ পাঁচজনকে আটক করা হয়।

সূত্র জানায়, সিলেটের এক বাংলাদেশি প্রবাসীকে তার পাওনা ছয় লাখ টাকা ফেরত দেয়ার কথা বলে ডেকে নিয়ে দুদিন চোখ বেঁধে গৃহবন্দি করে রাখে একটি চক্র।

এর পর ওই ব্যক্তির বাড়িতে নির্যাতনের ছবি পাঠিয়ে বিকাশে ১০ হাজার মালয়েশিয়ান মুদ্রা (রিংগিত) মুক্তিপণ দাবি করে তারা। বাংলাদেশ থেকে তার পরিবার দাবির অর্ধেক টাকা পরিশোধও করে।

মুক্তিপণের বাকি অর্থ জোগাড়ের জন্য শাহিদের পরিবার কুয়ালালামপুরের পরিচিত এক বাংলাদেশিকে জানালে তিনি বিষয়টি কুয়ালালামপুর পুলিশকে অবগত করেন।

কুয়ালালামপুর পুলিশ কৌশলে অভিযান চালিয়ে জিম্মি বাংলাদেশিকে উদ্ধার করে এবং পাঁচ অপরাধীকে আটক করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

মালয়েশিয়ায় জিম্মি এক বাংলাদেশিকে উদ্ধার, গ্রেফতার ৫

আপডেট সময় ০১:৩৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ২ সেপ্টেম্বর ২০১৮