ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার ভারত-আমেরিকার আধিপত্য মেনে নেব না: নাহিদ ইসলাম চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী শিক্ষাব্যবস্থার মৌলিক সংস্কার সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার : গণশিক্ষা প্রতিমন্ত্রী জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প মেট্রোরেলসহ গণপরিবহনে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-জাপান মিরপুর কলেজের দেয়াল ধসে নিহত ২, আহত ৬ বাথরুমজুড়ে ছোপ ছোপ রক্ত, রশি দিয়ে হাত-পা বাঁধা গৃহবধূর লাশ উদ্ধার ট্রাম্পের স্ত্রীকে বিষ প্রয়োগে হত্যার পরিকল্পনা, নিশানায় ছেলেও

ফিলিস্তিন শরণার্থীদের তহবিল বন্ধ করল যুক্তরাষ্ট্র

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

জাতিসংঘের তত্ত্বাবধানে ফিলিস্তিনের শরণার্থীদের জন্য দেয়া সব ধরনের অর্থ সহায়তা বন্ধের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। উনারা (দ্য ইউনাইটেড ন্যাশনস রিলিফ অ্যান্ড ওয়ার্ক এজেন্সি) নামের এই সংস্থার কার্যক্রমকে ‘অবিশ্বাস্যরকম ত্রুটিপূর্ণ’ আখ্যা দিয়ে মার্কিন পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে এ সহায়তা বন্ধের কথা জানিয়েছে।

সংস্থাটি ফিলিস্তিন, লেবানন, সিরিয়া ও জর্ডানে কয়েক লাখ মানুষকে জরুরি সহায়তা, স্বাস্থ্যসেবা ও ও শিক্ষা দিয়ে আসছে। জাতিসংঘের এই সংস্থার ৩০ ভাগ ব্যয় বহন করত যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র হেদার নোয়ার্ট বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রশাসন সতর্কতার সঙ্গে ইস্যুটি পুনর্বিবেচনা করছে এবং উনারাতে কোনো ধরনের অবদান রাখতে পারছে না। বড় ধরনের অসামঞ্জস্যপূর্ণ এই বোঝা আর যুক্তরাষ্ট্র বহন করতে চায় না।’

হেদার নোয়ার্ট আরো বলেন, ‘গত বছর যুক্তরাষ্ট্র এই সংস্থার তহবিলে ২৬৪ মিলিয়ন ডলার দিয়েছিল। চলতি বছর জানুয়ারিতে ৬০ মিলিয়ন ডলার দেয়া হয়েছে। এরপর থেকে আর কোনো তহবিল দেয়া হবে না।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরাইলের রাজধানী স্বীকৃতি দিয়ে সেখানে যুক্তরাষ্ট্রের দূতাবাস স্থানান্তরের পর থেকেই ফিলিস্তিনের সঙ্গে দেশটির সম্পর্কের অবনতি হয়।

তহবিল বন্ধের প্রতিক্রিয়ায় ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্ত তার জনগণকে ‘চরম অপমান’ করার শামিল।

ফিলিস্তিন প্রেসিডেন্টের মুখপাত্র নাবিল আবু রুডিনা বলেন, ‘মধ্যপ্রাচ্যের সংকট নিরসনে জাতিসংঘের কোনো ভূমিকা নেই। যুক্তরাষ্ট্রের তহবিল বাতিল হলো শাস্তি। এতে পরিস্থিতির কোনো সফল পরিবর্তন আনবে না, সমস্যার কোনো সমাধানও হবে না।’

সংস্থার কার্যক্রম ‘অবিশ্বাস্যরকম ত্রুটিপূর্ণ’- যুক্তরাষ্ট্রের এমন অভিযোগ নাকচ করে তিনি বলেন, ‘আমরা উনারা’র স্কুল, স্বাস্থ্যকেন্দ্র এবং জরুরি সহায়তা কার্যক্রম নিয়ে যুক্তরাষ্ট্রের সমালোচনা শক্তভাবে প্রত্যাখ্যান করছি।’ সূত্র: বিবিসি ,আল-জাজিরা

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার

ফিলিস্তিন শরণার্থীদের তহবিল বন্ধ করল যুক্তরাষ্ট্র

আপডেট সময় ০২:২২:৩৬ অপরাহ্ন, শনিবার, ১ সেপ্টেম্বর ২০১৮