ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জাকির নায়েককে ভারতের হাতে তুলে দেওয়া হবে না: মাহাথির

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতের বিতর্কিত ইসলাম প্রচারক জাকির নায়েককে ফেরত দেবেন না বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। দেশটির প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘যেহেতু নায়েক কোনো সমস্যার সৃষ্টি করছেন না, তাই আমরা তাকে বিতাড়িত করবো না। কারণ তাকে এখানে স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেওয়া হয়েছে।’

তার এই বক্তব্যের পর ভারতের গণমাধ্যমে গত দুইদিন ধরে যে গুঞ্জন চলছিল তার অবসান হলো। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত মাসে মালয়েশিয়া সফরের পর জাকির নায়েকের ‘ভাগ্যরেখা’ সংকুচিত হয়ে গেছে বলে মন্তব্য করেছিল ভারতের গণমাধ্যম। দেশটির গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল যে মালয়েশিয়া মোদীকে হয়তো জাকির নায়েককে ফেরত দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এই গুজবের অবসান ঘটাতে নিজেই মুখ খুললেন মালয়েশীয় প্রধানমন্ত্রী। ভারতের পক্ষ থেকে জাকির নায়েককে ফেরত দিতে মালয়েশিয়া সরকারের কাছে অনুরোধ জানানোর খবর প্রথমে জানিয়েছিল এনডিটিভি।

বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছিল, গত জানুয়ারিতে দিল্লি থেকে জাকির নায়েককে হস্তান্তরের অনুরোধ করার পর মালয়েশিয়া সরকার বিষয়টি বিবেচনা করে দেখছে। দুইদেশের মধ্যে বহিঃসমর্পণ চুক্তি আছে।

জাকির নায়েকের বিরুদ্ধে সন্ত্রাসবাদে উসকানি ও মুদ্রা পাচারের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে দিল্লি। তার ভারতীয় পাসপোর্টও বাতিল করা হয়েছে। পরোয়ানা জারির পরপরই আত্মগোপনে চলে যান এই বক্তা। পরে জানা যায়, তিনি মালয়েশিয়া চলে গেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জাকির নায়েককে ভারতের হাতে তুলে দেওয়া হবে না: মাহাথির

আপডেট সময় ১০:১০:০০ পূর্বাহ্ন, শনিবার, ৭ জুলাই ২০১৮