ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জীবিত আছে গুহায় আটকেপড়া ১২ ফুটবলার

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

থাইল্যান্ডে একটি গুহায় নয় দিন ধরে আটকেপড়া ১২ কিশোর ফুটবলার এবং তাদের কোচের সন্ধান মিলেছে। তারা সবাই জীবিত এবং নিরাপদে আছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। তাদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। খবর বিবিসির।

গত ২৩ জুন প্রশিক্ষণ পর্বের পর চিয়াং রাইপ্রদেশের ওই গুহায় প্রবেশ করেন ১২ কিাশোর ফুটবলারসহ ১৩ জন। এরপর ভারী বর্ষণ আর কাঁদার কারণে গুহাটির প্রবেশমুখ বন্ধ হয়ে গেলে তারা ভেতরে আটকা পড়েন। এরপর থেকে ওই কিশোরদের উদ্ধারে দেশটির নৌবাহিনীসহ অভিযান শুরু করে। তাদের সঙ্গে যোগ দেন ব্রিটেন থেকে যাওয়া ডুবুরিরাও। শেষ পর্যন্ত ব্রিটেনের দুই উদ্ধারকর্মী শিশু ফুটবলারদের সন্ধান পান।

এসব ফুটবল দলের সদস্যদের বয়স ১২-১৬ বছর। আর আর তাদের সহকারী কোচ এক্কাপোল জানথাওংয়ের বয়স ২৫ বছর। তারা মু পা নামের একটি ফুটবল দলের সদস্য।

থাইল্যান্ড নৌবাহিনীর ক্যাপ্টেন আনান্দ সুরাওয়ান বলেছেন, আটকেপড়া ফুটবলারদের আগেই প্রশিক্ষণ দেয়া ছিল কীভাবে গুহায় আটকা পড়লে প্রাণরক্ষা করতে হয়।

১০ কিলোমিটার দীর্ঘ থাম লুয়াং গুহাটি থাইল্যান্ডের দীর্ঘতম গুহা। কম প্রশস্ত আর অনেকগুলো প্রকোষ্ঠ থাকায় গুহার ভেতর চলাচল করা কঠিন।

এই খবরে অপেক্ষায় থাকা পরিবারগুলো আনন্দ-উল্লাস প্রকাশ করেছে। এখন চলছে তাদের উদ্ধারের চেষ্টা। আর সে জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আছেন পরিবার ও স্বজনরা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জীবিত আছে গুহায় আটকেপড়া ১২ ফুটবলার

আপডেট সময় ১০:০০:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জুলাই ২০১৮