ঢাকা ০২:৫১ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কানাডায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী নিহত দেশজুড়ে ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ নির্মাণের ঘোষণা কৃষিমন্ত্রীর প্রস্তাবিত বাজেটে মধ্যবিত্তের ওপর চাপ সহসাই কমবে না : দেবপ্রিয় ভট্টাচার্য নতুন কারিকুলামে কোচিং নির্ভরতা কমবে: শিক্ষামন্ত্রী ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ে সভা করলেন প্রধানমন্ত্রী স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান মাদারীপুরে পত্রিকাবাহী গাড়ির সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫ তৌহিদ আফ্রিদি প্রতারণা মামলায় ফের গ্রেফতার দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার অপরাধে বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ?, প্রশ্ন রাশেদের

জেদ্দায় বাংলাদেশ স্কুলে ২ কোটি টাকা ঋণের চেক হস্তান্তর

জেদ্দা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখায় ঋণের চেক হস্তান্তর

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

নানা সমস্যায় জর্জরিত জেদ্দা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখায় দুই কোটি টাকা ঋণের চেক হস্তান্তর করা হয়েছে। আবশ্যকীয় ব্যয় নির্বাহের জন্য বাংলাদেশ সরকারের ‘ওয়েজ অর্নার্স কল্যাণ বোর্ড’র এই চেক হস্তান্তর করা হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় কনস্যুলেটের মিডিয়া সেন্টারে স্কুলের পরিচালনা পর্ষদের কাছে চেক হস্তান্তর করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ।

এসময় রাষ্ট্রদূত স্কুল সুষ্ঠু ও নিরপেক্ষভাবে চালানোর জন্য পরিচালনা পরিষদকে জবাবদিহিতা নিশ্চিত করার পরামর্শ দেন। তিনি বলেন, এই টাকার ব্যয় স্বচ্ছ থাকতে হবে। পরিচালনা পর্ষদের পাশাপাশি স্কুলের অভিভাবকদেরকেও এদিকে নজর রাখতে হবে। প্রতিমাসে স্কুলের আয়-ব্যয়ের হিসাব অভিভাবকদের কাছে উপস্থাপনের জন্য পরিচালনা পর্ষদের প্রতি আহ্বান জানান তিনি।

প্রাইভেট টিউশনি বন্ধের নির্দেশ দিয়ে রাষ্ট্রদূত বলেন, যে কোনো মুল্যে বাসায় বাসায় টিউশনি বন্ধ করতে হবে। এটা একদিকে যেমন ছাত্র-ছাত্রীদের ক্ষতি করছে অন্যদিকে এটা সম্পূর্ণ অবৈধ ও বেআইনি।

স্কুলের বর্তমান খারাপ অবস্থার জন্য অতীতের পরিচালনা পর্ষদের ভুল ব্যবস্থাপনাকে দায়ী করে প্রধান অতিথির বক্তৃতায় রাষ্ট্রদূত গোলাম মসীহ বলেন, একটা সময় ছিল সৌদি প্রশাসনকে ঘুষ দিয়ে স্কুলের লাইসেন্স নবায়ন করা হতো।

তিনি বলেন, প্রধানমন্ত্রী বিদেশের স্কুলগুলোর ব্যাপারে সবসময়ই আন্তরিক। এ জন্য স্কুলকে বাঁচাতে সৌদি আরবে ৯টি বাংলাদেশি স্কুলের উন্নয়নকল্পে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আনার্স কল্যাণ বোর্ড থেকে বিনা সুদে দীর্ঘ মেয়াদে ১০ কোটি টাকার অনুদান প্রদান করেছেন। স্কুলে একটি আধুনিক কম্পিউটার ল্যাব স্থাপনে প্রধানমন্ত্রী খুব শিগগিরই আরেকটি অনুদান দিবেন।

কনসাল জেনারেল এফএম বোরহান উদ্দিনের সভাপতিত্বে ও কনসাল কে এম সালাহউদ্দিনের পরিচালনায় চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রদূত গোলাম মসীহ।

এ সময়য় অন্যদের মধ্যে শ্রম কাউন্সেলর মোহাম্মদ আমিনুল ইসলাম, কাউন্সেলর আলতাফ হোসেন, কাউন্সেলর মুজিবুর রহমান, প্রথম সচিব, মুহাম্মদ কামরুজ্জামান, ভাইস কনসাল মোস্তফা জামিল খান, কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারী, স্কুল পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ- অধ্যক্ষ, জেদ্দায় বসবাসরত বিভিন্ন স্তরের প্রবাসী বাংলাদেশি প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কানাডায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী নিহত

জেদ্দায় বাংলাদেশ স্কুলে ২ কোটি টাকা ঋণের চেক হস্তান্তর

আপডেট সময় ০৯:৩১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জুন ২০১৮