ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এমপিওভুক্তির দাবিতে প্রয়োজনে রাজপথে সবার সামনে মারা যাব

অাকাশ জাতীয় ডেস্ক:

এমপিওভুক্তির দাবিতে বেসরকারি শিক্ষকদের আমরণ অনশন অব্যাহত আছে। বৃহস্পতিবার চতুর্থ দিন পর্যন্ত ৯২ জন অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে ১১ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের ব্যানারে এ আন্দোলন চলছে। গত ১০ জুন থেকে তারা ধারাবাহিকভাবে নানা কর্মসূচি পালন শেষে সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের বিপরীত দিকে সড়কের পাশে আমরণ অনশন শুরু করেন।

ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার দৈনিক আকাশকে বলেন, চার দিন ধরে অনশন চললেও শিক্ষকরা সরকারের কোনো পর্যায় থেকে তারা কোনো আশ্বাস বা সাড়া পাচ্ছেন। কিন্তু প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে কার্যকর কোনো উদ্যোগ না দেখা পর্যন্ত তাদের এবারের আন্দোলন চলবে। স্বীকৃতি পাওয়া সব কটি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত না হওয়া পর্যন্ত প্রয়োজনে রাজপথে সবার সামনে মারা যাব, তবু দাবি আদায় না করে ঘরে ফিরব না।

প্রসঙ্গত, একই দাবিতে গত ৩১ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত অনশন করেন স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন কর্মকর্তার আশ্বাসে ৫ জানুয়ারি অনশন ভাঙেন তারা। কিন্তু ৭ জুন সংসদে উত্থাপিত বাজেটে এই খাতে কোনো অর্থ বরাদ্দ না দেখে তারা ফের ১০ জুন আন্দোলনে নামেন।

দেশে বর্তমানে প্রায় ৮ হাজার নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান আছে। এর মধ্যে ৫ হাজার ২৪২টি স্কুল, কলেজ ও মাদ্রাসার সরকারি স্বীকৃতি আছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এমপিওভুক্তির দাবিতে প্রয়োজনে রাজপথে সবার সামনে মারা যাব

আপডেট সময় ০৭:২৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুন ২০১৮