ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ডিভিশন চেয়ে সাঈদীর রিট খারিজ

অাকাশ জাতীয় ডেস্ক:

মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু দণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর জেলখানায় ডিভিশন ও যথাযথ চিকিৎসা চেয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

গত রোববার এ রিট আবেদনটি করা হয়। এরপর দুই দিন এ রিটের ওপর শুনানি হয়। আদালতে সাঈদীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনও ব্যারিস্টার তানভীর আহমেদ আল আমিন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

তানভীর আহমেদ আল আমিন বলেন, মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে জেলখানায় ডিভিশন ও যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে না। গত ৩ মে মাওলানা সাঈদীকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসা হয়। সেদিন ডাক্তার সাঈদীকে হাসপাতালে ভর্তির জন্য পরামর্শ দেন কিন্ত কারা কর্তৃপক্ষ সে পরামর্শ বাস্তবায়ন করেনি। বাধ্য হয়ে তিনি হাইকোর্টে রিট দায়ের করেন। দুই দিন শুনানি শেষে বৃহস্পতিবার রিট আবেদনটি খারিজ করে দিয়েছেন আদালত।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন- সংবিধানের ৪৭ (এ) (২) অনুচ্ছেদ অনুসারে যুদ্ধাপরাধীদের রিট চলতে পারে না। সংবিধানে বার (বাধা) আছে। এ কারণে রিট নট মেইনটেনেবল।

প্রসঙ্গত, ২০১৩ সালে ২৮ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের দায়ে দেলাওয়ার হোসাইন সাঈদীকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শরীফ: আলহামদুলিল্লাহ, আমি ন্যায়বিচার পেয়েছি

ডিভিশন চেয়ে সাঈদীর রিট খারিজ

আপডেট সময় ০৪:১৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুন ২০১৮