ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

খালেদা জিয়ার জামিন প্রশ্নে কুমিল্লার এক মামলার রায় ২ জুলাই

অাকাশ জাতীয় ডেস্ক:

কুমিল্লার হত্যা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাই কোর্টের দেয়া জামিন বহাল থাকবে কিনা, সেই সিদ্ধান্ত ২ জুলাই জানাবেন আপিল বিভাগ।

রোববার হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ আদেশের এ দিন ধার্য করেন। আর কুমিল্লায় কভার্ডভ্যানে আগুন দেয়ার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের মামলার শুনানির জন্য আগামীকাল সোমবারের দিন ধার্য করা হয়েছে।

আজ আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। খালেদা জিয়ার পক্ষে অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ও এজে মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন। গত ৩১ মে দুই মামলায় হাইকোর্টের দেয়া জামিন আদেশ ২৪ জুন পর্যন্ত স্থগিত করেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ।

নাশকতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে ও বাস পুড়িয়ে হত্যার অভিযোগে কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় করা দুটি মামলায় এবং মানহানির অভিযোগে নড়াইলে করা একটি মামলায় ২০ মে হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন খালেদা জিয়া।

এ তিন আবেদনের শুনানি নিয়ে গত ২৮ মে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ কুমিল্লার দুটি মামলায় খালেদা জিয়াকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন। আর নড়াইলের মামলায় জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেন।

খালেদা জিয়ার জামিন আদেশ স্থগিত চেয়ে সেদিনই আবেদন করে রাষ্ট্রপক্ষ, যা পরের দিন চেম্বার বিচারপতির আদালতে শুনানির জন্য ওঠে।

চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী শুনানি নিয়ে খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন ৩১ মে পর্যন্ত স্থগিত করেন। একই সঙ্গে রাষ্ট্রপক্ষের আবেদন দুটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন।

এর ধারাবাহিকতায় শুনানি নিয়ে আদেশ দেন আপিল বিভাগ। শুনানি শেষে আদালত খালেদা জিয়াকে কুমিল্লায় হত্যা ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় হাইকোর্টের দেয়া জামিন স্থগিত রাখেন এবং আগামী ২৪ জুনের মধ্যে রাষ্ট্রপক্ষকে নিয়মিত লিভ টু আপিল করতে বলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাড়ে চার বছর পর জ্যেষ্ঠতাসহ চাকরিতে ফিরলেন দুদক কর্মকর্তা শরীফ

খালেদা জিয়ার জামিন প্রশ্নে কুমিল্লার এক মামলার রায় ২ জুলাই

আপডেট সময় ১২:৪৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৪ জুন ২০১৮