ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ দাবানলে ঝুঁকিতে ফ্রান্সের মিসাইল-রকেট মোটর কারখানা, স্পেনও সংকটে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প প্রাইম মিনিস্টার্স কাপ শুরু আগামী মাসে: ক্রীড়া প্রতিমন্ত্রী খাদ্য নিরাপত্তা ও জলবায়ু-সহিষ্ণুতা একসঙ্গে এগিয়ে নিতে হবে: শামা ওবায়েদ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী

ইরানের সঙ্গে সংঘাত চায় না যুক্তরাষ্ট্র: মাইক পম্পেও

অাকাশ জাতীয় ডেস্ক:

ইরানের সঙ্গে সামরিক সংঘাতের যেতে চায় না যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও শনিবার ওয়াশিংটনে এ কথা বলেছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, তিনি কখনোই ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান নিয়ে কথা বলেননি। তবে তার দাবি, ইরানকে কখনো পরমাণু অস্ত্র তৈরি করতে দেয়া হবে না। খবর রয়টার্সের।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এমন সময় ইরানকে পরমাণু অস্ত্র তৈরি করতে দেবেন না বলে হুমকি দিলেন যখন ইসলামি প্রজাতন্ত্র ইরান শুরু থেকে বলে এসেছে, দেশটি পরমাণু অস্ত্র তৈরি করতে চায় না। ইরান শুধুমাত্র বেসামরিক কাজে পরমাণু শক্তি ব্যবহার করতে চায়।

এ ছাড়া, বিশ্বের দেশগুলোর পরমাণু কর্মসূচি তদারকি করার একমাত্র প্রতিষ্ঠান আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা- আইএইএ এখন পর্যন্ত তার সবগুলো প্রতিবেদনে বলেছে, ইরানের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ এবং এ কর্মসূচি সামরিক কাজ পরিচালিত হয়নি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ৮ মে ইরানের পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে যুক্তরাষ্ট্রকে বের করে নেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়ে ইরানের সঙ্গে নতুন করে পরমাণু সমঝোতা স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করে বেশ কিছু পূর্বশর্ত দেন। তবে ইরান এসব শর্ত তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

ইরানের সঙ্গে সংঘাত চায় না যুক্তরাষ্ট্র: মাইক পম্পেও

আপডেট সময় ১২:০১:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৪ জুন ২০১৮