ঢাকা ১১:০০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আফগানিস্তানে ড্রোন হামলায় পাকিস্তানি তালেবান নেতা নিহত

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আফগানিস্তানে এক ড্রোন হামলায় পাকিস্তানি তালেবান নেতা মোল্লা ফজলুল্লাহ নিহত হয়েছেন। মার্কিন ও আফগান বাহিনী যৌথভাবে এ হামলা চালায়। শুক্রবার আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রাদমানিশ বলেন, যৌথ বাহিনীর বিমান হামলায় পাকিস্তানি তালেবান নেতা মোল্লা ফজলুল্লাহ নিহত হয়েছেন। আমরা বিষয়টি নিশ্চিত করছি। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কুনার প্রদেশের মারাউইরা জেলার সীমান্তবর্তী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

মার্কিন ও আফগান বাহিনীর যৌথ ড্রোন হামলায় আরও দুই সশস্ত্র তালেবান সদস্য নিহত হয়েছে। আফগানিস্তানে মোতায়েন ন্যাটো বাহিনীর পক্ষ থেকেও ড্রোন হামলায় পাকিস্তানি তালেবান নেতা মোল্লা ফজলুল্লাহ নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে।

ওয়াশিংটনে মার্কিন বাহিনীর পক্ষ থেকেও এক বিবৃতিতে কুনারে সিনিয়র তালেবান নেতার অবস্থান লক্ষ্য করে বিমান হামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মোল্লা ফজলুল্লাহ’র দল তেহরিক-ই-তালেবান (টিটিপি)-ও তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি’র কাছে তাদের নেতা নিহতের খবর নিশ্চিত করেছে। দলটির অভিযোগ, আফগান গোয়েন্দা সংস্থা এনডিএস-এর দেওয়া তথ্যের ভিত্তিতে এই ড্রোন হামলা চালানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আফগানিস্তানে ড্রোন হামলায় পাকিস্তানি তালেবান নেতা নিহত

আপডেট সময় ০৯:২৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জুন ২০১৮