ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

খালেদার প্যারোলে মুক্তির আবেদন পাইনি: স্বরাষ্ট্রমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

বেগম জিয়ার চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার (১৪ জুন) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান। তিনি বলেন, তার চিকিৎসার জন্য প্যারোলে মুক্তির বিষয়ে এখনো কোনো আবেদন পায়নি সরকার।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার চিকিৎসার জন্য যা প্রয়োজন আমরা তা করছি। তার জন্য আমরা সর্বোচ্চ ব্যবস্থাটা করে রাখছি। আমাদের সিভিল সার্জন তাকে দেখাশুনা করেন, কারাগারের চিকিৎসকরা প্রতিদিন সেখানে যাতায়াত করেন, তার ব্যক্তিগত চারজন চিকিৎসককেও সেখানে নেয়া হয়েছে। এখানে চিকিৎসা সেবার ঘাটতি রয়েছে এমন কোনো ঘটনা আমাদের নজরে পড়েনি।

বেগম জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি এখনও প্যারোলে মুক্তির বিষয়ে কিছু শুনিনি। মাত্রই আপনার মুখে প্রথম শুনলাম। আমার কাছে প্যারোলে মুক্তির কোনো আবেদন আসেনি।’

তিনি বলেন, প্যারোলে মুক্তির বিষয়ে আবেদন আসলে যদি দরকার হয় সেই ব্যবস্থা নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

খালেদার প্যারোলে মুক্তির আবেদন পাইনি: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৪:৩৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুন ২০১৮