ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিএমএইচেও যেতে রাজি নন খালেদা জিয়া: স্বরাষ্ট্রমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল-বিএসএমএমইউ এর মতো সম্মিলিত সামরিক হাসপাতাল বা সিএমএইচেও চিকিৎসা নিতে রাজি নন বেগম জিয়া।

সিএমএইচে যাওয়ার বিষয়ে কারাবন্দী বিএনপি চেয়ারপারসনকে দেয়া প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদেরকে এই তথ্য জানান মন্ত্রী। খালেদা জিয়ার এই মনোভাবে বিরক্তিও প্রকাশ করেন তিনি। বলেন, ‘জেলকোড অনুসারে কোথাও চিকিৎসা নিতে অনিচ্ছা জানানোর সুযোগ নেই।’

এক প্রশ্নে মন্ত্রী বলেন, চিকিৎসকদের পরামর্শেই সাবেক প্রধানমন্ত্রীর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

পোঁচ বছরের কারাদণ্ড হওয়ার পর গত ৮ ফেব্রুয়ারি ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারে নেয়া হয় খালেদা জিয়াকে। আগে থেকেই নানা রোগে ভোগা খালেদা জিয়াকে গত ৭ এপ্রিল বঙ্গবন্ধু মেডিকেলে এনে বেশ কিছু এক্সরে করানো হয়।

গত ৯ জুন কারাগারে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করেন তার চারজন ব্যক্তিগত চিকিৎসক। তারা এসে জানান, খালেদা জিয়া ইউনাইটেডে চিকিৎসা নিতে চান।

১০ জুন আইনমন্ত্রী আনিসুল হক জানান, বিএনপি নেত্রীকে আবার বঙ্গবন্ধু মেডিকেলে আনা হচ্ছে। একই দিন মহা কারা পরিদর্শক সৈয়দ ইফতেখার উদ্দিনকে এ বিষয়ে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

কিন্তু খালেদা জিয়া এবার অনঢ় যে তিনি বঙ্গবন্ধু মেডিকেলে আসবেন না। আর ১২ জুন সরকার তাকে সিএমএইচে যাওয়ার প্রস্তাব দেয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সিএমএইচেও যেতে রাজি নন খালেদা জিয়া: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০২:০০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুন ২০১৮