ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

খালেদা জিয়ার জন্য ৫১২ নম্বর কেবিন প্রস্তুত

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ।

মঙ্গলবার সকালে বিএসএমএমইউ’র পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল হারুন বলেন, কারা কর্তৃপক্ষ জানিয়েছে, বেলা ১১টার দিকে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য এখানে আনা হতে পারে। তার চিকিৎসার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তার জন্য ৫১২ নম্বর কেবিন বরাদ্দ দেওয়া হয়েছে। তার চিকিৎসায় যেসব বিভাগের প্রয়োজন হবে, সেসব বিভাগের প্রধানরা উপস্থিত থাকবেন।

গত ৮ ফেব্রুয়ারি পাঁচ বছরের কারাদণ্ড হওয়ার পর বিএনপি নেত্রীকে ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়। গত ৫ জুন খালেদা জিয়া মাইল্ড স্ট্রোক করে জ্ঞান হারিয়ে ফেলেছিলেন বলে তার ব্যক্তিগত চিকিৎসকরা জানিয়েছিলেন। এ ব্যাপারে আইজি প্রিজন্স বলেন, উনি অজ্ঞান হননি, ইমব্যালেন্সড হয়েছিলেন।

এর আগে ২৮ মার্চ তার অসুস্থতার বিষয়ে গুঞ্জন শোনা যায়, আর ১ ফেব্রুয়ারি গঠন করা হয় মেডিকেল বোর্ড। এই বোর্ডের পরামর্শে গত ৭ এপ্রিল বিএনপি নেত্রীর বেশ কিছু এক্সরে করা হয় বঙ্গবন্ধু মেডিকেলে। তবে বিএনপির পক্ষ থেকে তাকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়ার দাবি করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

খালেদা জিয়ার জন্য ৫১২ নম্বর কেবিন প্রস্তুত

আপডেট সময় ১০:১০:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ জুন ২০১৮