ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন একই প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর সতর্কতা বর্তমানে সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র : আইজিপি এবছর ২০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী নাইজেরিয়ায় স্কুলে হামলায় ৩ জন নিহত, শিক্ষার্থীসহ নিখোঁজ ৩৭

উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন শেখ হাসিনা: আইনমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, খুব অল্প সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন। তাই আসুন আমরা সবাই মিলে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের যে উন্নয়ন হয়েছে তার ধারাবাহিকতা রক্ষা করি।

শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা আদর্শ উচ্চ বিদ্যালয়ে এক ইফতার মাহফিলে সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি এসব কথা বলেন। কসবা উপজেলা আওয়ামী লীগ এই ইফতারের আয়োজন করে।

তিনি বলেন, কসবা উপজেলার যদি একটা উন্নয়নও হয়ে থাকে তার অংশীদার আপনারা সবাই। আমাদের মধ্যে যে সহমর্মিতা, ভালোবাসা এবং বন্ধুত্ব রয়েছে তা অক্ষুণ্ণ রেখে দলমত-নির্বিশেষে এলাকার উন্নয়ন করতে হবে এবং কসবা- আখাউড়াসহ সারা দেশকে সোনার বাংলায় পরিণত করতে হবে।

ইফতারের আগে আইনমন্ত্রী ইফতার মাহফিলে আগত অতিথিদের সামনে ঘুরে ঘুরে তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি ও অগ্রগতি কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়।

কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এম.জি হাক্কানীর সভাপতিত্বে অনুষ্ঠানে কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আনিসুল হক ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন, পৌর মেয়র ইমরান উদ্দিন জুয়েলসহ উপজেলা আওয়ামী লীগের নেতারা বক্তৃতা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের

উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন শেখ হাসিনা: আইনমন্ত্রী

আপডেট সময় ১০:৪৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ৮ জুন ২০১৮