ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বিএনপি বুঝে না বুঝে সরকারের সমালোচনা করে: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি বুঝে না বুঝে সরকারের সমালোচনা করে বলে মনে করেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে দলটির প্রতিক্রিয়া একই রকম বলে মনে করেন তিনি।

২০১৮-১৯ অর্থবছরের বাজেট পেশের পরদিন শুক্রবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোনারগাঁওয়ের মেঘনা ঘাট পরিদর্শনে আসেন সড়কমন্ত্রী। এ সময় তিনি কথা বলেন বাজেট নিয়ে।

বৃহস্পতিবার বাজেট ঘোষণার দুই দিন আগেই বিএনপির মুখপাত্র রুহুল কবির রিজভী বাটেজকে ‘গণবিরোধী’ বলেছিলেন। আর বাজেট পেশের দিন সকালে অর্থমন্ত্রী সংসদে যাওয়ার আগেই বিএনপি নেতা আবদুল মঈন খান বলেন এই বাজেট ‘লুটপাটের’, ‘ভুয়া’।

আর বাজেট পেশের পর বিএনপির তিন নেতা খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, শামসুজ্জামান দুদু এবং গয়েশ্বর চন্দ্র রায়ের মন্তব্যও ছিল একই রকম।

পরদিন শুক্রবার দলের পক্ষ থেকে বাজেট প্রত্যাখ্যান করে রিজভী বলেন, ‘রক্তচোষার বাজেট দ্রব্যমূল্য বাড়াবে।’ বিএনপির সব নেতাই বড় বাজেটকে ভোটের আগে লুটের সুযোগ হিসেবে দেখছেন।

এর জবাবে কাদের বলেন, ‘এমন বড় বাজেট গতবারও ছিল। এ বাজেট বাস্তবায়ন সরকারের একটা চ্যালেঞ্জ। বুঝে বা না বুঝে বিএনপি সবসময়ই বিরোধী কথা বলে থাকে।’

‘বড় বাজেট’ বাস্তবায়নের মতো সাহস সরকারের আছে বলেও জানিয়ে দেন আওয়ামী লীগ নেতা। বলেন, ‘বড় বাজেট যেহেতু আমরা করেছি, বড় চ্যালেঞ্জও অতিক্রম করবার সাহস আমরা রাখি, সৎ সাহস রাখি।’

গত অর্থবছরের সম্পূরক বাজেটের চেয়ে এবারের আকার বেড়েছে ৯৩ হাজার কোটি টাকা। প্রস্তাবিত বাজেটের আকার নির্ধারণ করা হয়েছে চার লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকা।

কাদের বলেন, ‘নিরাপত্তার যে নেটওয়ার্ক সেটাই কিন্তু কয়েক লাখ গরিব মানুষকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সরকার আরো যে বিষয় মাথায় রেখেছে, তা হলো গরিব মানুষের স্বার্থটা।’

এই বাজেটকে ভোটার তুষ্টির বাজেট বলেছেন সমালোচকদের কেউ কেউ। এর জবাবে সড়কমন্ত্রী বলেন, ‘যে বাজেট ঘোষণা করা হয়েছে এটা নির্বাচনের বাজেট নয় এটা জনগণের বাজেট। একটা জনবান্ধব বাজেট হিসেবে প্রস্তাবনা করা হয়েছে। আলোচনা সমালোচনার পর বাজেটে কোনটা থাকবে, কোনটা থাকবে না সেটা দেখা যাবে।’

‘ঈদযাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নয়’

ঈদ যাত্রায় দেশের প্রধান মহাসড়কটির যানজট পরিস্থিতি নিয়ে আগে থেকেই আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।

কাদের বলেন, সরকার নানাভাবে চেষ্টা চালাচ্ছে যানজট নিয়ন্ত্রণে রাখতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মেঘনা ও গোমতি নদীতে ১২ জুন থেকে ফেরি চালু হতে যাচ্ছে। এ কারণে দ্রুত গতিতে রাস্তা ও নদীর ঘাট মেরামত করার কাজ চলছে।

‘বরিশাল থেকে আনা হচ্ছে বিআইডব্লিউটিএর পন্টুন। ইতোমধ্যে গোমতি নদী খনন করার নির্দেশও দেয়া হয়েছে সংশ্লিষ্ট বিভাগকে।’

এরআগে মন্ত্রী মেঘনা ফেরিঘাটের বিভিন্ন স্থান ঘুরে দেখেন। এসময় তার সঙ্গে ছিলেন সড়ক ও জনপদ বিভাগ এবং বিআইডব্লিউটিএর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের হুমকির শঙ্কায় যুক্তরাজ্য থেকে সরছে মার্কিন সামরিক বিমান

বিএনপি বুঝে না বুঝে সরকারের সমালোচনা করে: কাদের

আপডেট সময় ০২:৪০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ জুন ২০১৮