ঢাকা ০৪:৩০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বিক্রির শুরুতেই ট্রেনের টিকেট শেষ

অাকাশ জাতীয় ডেস্ক:

ঈদযাত্রায় আগামী ১২ জুনের আগাম টিকেট নিতে কমলাপুর রেলস্টেশনে অপেক্ষায় আছেন হাজার হাজার প্রত্যাশী। এদের মধ্যে অনেকে কাঙ্ক্ষিত টিকেট পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেও, বিক্রি শুরুর কিছুক্ষণের মধ্যে প্রথম শ্রেণির টিকেট শেষ হয়ে যাওয়ার অভিযোগ করেন কেউ কেউ। গতবারের মতো এবছরও একজনের কাছে বিক্রি করা হচ্ছে সর্বোচ্চ ৪টি টিকেট।

শত ব্যস্ততা ও ক্লান্তি উপেক্ষা করে দীর্ঘ প্রতীক্ষিত ঈদযাত্রার টিকেটের অপেক্ষায় হাজার হাজার মানুষ। সকাল ৮টায় কমলাপুর রেলস্টেশনে আগাম টিকেট বিক্রি শুরু হলেও অনেকে একদিন আগে থেকেই আসেন টিকেট সংগ্রহ করতে। তাইতো কাঙ্ক্ষিত টিকেট পাওয়ার পর উচ্ছ্বাসে ফেটে পড়েন বিভিন্ন বয়সীরা।

তবে, বিক্রি শুরু হতে না হতেই কেবিন ও এসিসহ প্রথম শ্রেণির টিকেট শেষ হয়ে যাওয়ার অভিযোগ করেন অনেকে।

সকাল ৮ টা থেকে শুরু হওয়া টিকেট বিক্রি চলবে বিকাল ৫টা পর্যন্ত। আজ দেয়া হচ্ছে আগামী ১২ জুনের অগ্রিম টিকেট। সোমবার, ১৩ জুন, মঙ্গলবার, ১৪ জুন ও সবশেষ ১৫ জুনের টিকেট দেয়া হবে বুধবার। আর ফিরতি টিকেট বিক্রি শুরু হবে ১০ জুন থেকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বিক্রির শুরুতেই ট্রেনের টিকেট শেষ

আপডেট সময় ১০:৩৮:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৩ জুন ২০১৮