ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

খালেদা জিয়ার কারাবাসে জাতিসংঘের উদ্বেগ

অাকাশ জাতীয় ডেস্ক:

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবরণের ঘটনায় আবারও উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। শুক্রবার জাতিসংঘ সদর দফতরের নিয়মিত ব্রিফিংয়ে কারাগারে খালেদা জিয়ার প্রতি অমানবিক আচরণ প্রসঙ্গে এক প্রতিক্রিয়ায় জাতিসংঘের অবস্থান তুলে ধরেন মহাসচিবের ডেপুটি মুখপাত্র ফারহান হক।

প্রশ্নোত্তর পর্বের শুরুতেই খালেদা জিয়ার বিষয়ে প্রশ্ন উত্থাপন করেন বাংলাদেশি এক সাংবাদিক।

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে অমানবিক অবস্থায় আটক রয়েছেন। কারাগারে যেখানে রাখা হয়েছে সেখানে প্রায়ই বিদ্যুৎ থাকে না। তাকে যে খাবার দেয়া হয় তাও অত্যন্ত নিম্নমানের। যদিও তিনি বিতর্কিত এ মামলাটিতে জামিন পেয়েছিলেন কিন্তু সরকার তাকে মুক্তি দেয়নি। এ বিষয়ে ফারহান হকের বক্তব্য জানতে চান তিনি।

খালেদা জিয়ার ব্যাপারে জাতিসংঘ আগের অবস্থানে রয়েছে জানিয়ে ফারহান হক বলেন, ‘এ বিষয়টিতে আমরা ইতিমধ্যে আমাদের উদ্বেগ প্রকাশ করেছি। মামলার প্রক্রিয়া নিয়ে অতীতে যে প্রতিক্রিয়া জানিয়েছি তার বাইরে নতুন কোনো তথ্য আমার কাছে নেই।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

খালেদা জিয়ার কারাবাসে জাতিসংঘের উদ্বেগ

আপডেট সময় ০১:০০:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৩ জুন ২০১৮