ঢাকা ০৭:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো

সৌদিতে হাস্যজ্জল এমপি বদি

অাকাশ জাতীয় ডেস্ক:

গেল বৃহস্পতিবার মধ্যরাতে সৌদি আরবের উদ্দেশে কক্সবাজার-৪ আসনের বহুল আলোচিত-সমালোচিত এমপি আবদুর রহমান বদি দেশ দেশ ছাড়েন। ওমরাহ হজ পালনের জন্য তিনি সৌদি আরবের মক্কায় অবস্থান করছেন।

জানা গেছে, সৌদিতে তাঁর সঙ্গে যোগ দিয়েছেন মেয়ে এবং মেয়ের জামাই, দু’বন্ধু ও একজন মৌলভী। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁদের একটি ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, এমপি বদি মুচকে হেসে ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছেন। এসময় তিনি হজের পোশাক পরিধান করছিলেন।

এদিকে, মাদক বিরোধী অভিযানের মধ্যে বদির হজে যাওয়াকে তাঁর একটি দুরভিসন্ধি বলে মনে করছেন অনেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমালোচনার ঝড়। অনেকে চলমান অভিযানের ভয়ে তিনি দেশ ছেড়েছেন বলেও মন্তব্য করেছেন। দেশজুড়ে বদি সবচেয়ে বড় ‘ইয়াবা সম্রাট’ হিসেবে পরিচিত। তবে এমপি বদি বারবার মাদক পাচারে থাকার অভিযোগ অস্বীকার করেছেন।

হজে যাওয়া প্রসঙ্গে আবদুর রহমান বদি জানান, চলমান অভিযান নিয়ে তার মধ্যে কোনো ভয় নেই। হজে যাওয়ার সিদ্ধান্ত অনেক আগের। ওমরা পালন শেষে ১৭ জুন দেশে ফিরে আসার কথাও জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

সংবিধান সংশোধন কমিটিতে সর্বোচ্চ অর্জন প্রত্যাশা আসিফ নজরুলের

সৌদিতে হাস্যজ্জল এমপি বদি

আপডেট সময় ০৬:০৬:১৪ অপরাহ্ন, শনিবার, ২ জুন ২০১৮