ঢাকা ১১:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বর্ণবাদী আচরণে যুক্তরাষ্ট্রে আট হাজার স্টারবাকস শাখা বন্ধ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

দুই কৃষ্ণাঙ্গের সঙ্গে বর্ণবাদী আচরণের পর তীব্র সমালোচনার মুখে পড়া কফি চেইন শপ স্টারবাকস যুক্তরাষ্ট্র জুড়ে ৮ হাজার দোকান বন্ধ রেখে কর্মীদের আচরণগত প্রশিক্ষণ দিতে শুরু করেছে৷

গত ১৮ এপ্রিল দেয়া ঘোষণা অনুযায়ী মঙ্গলবার তারা ওই প্রশিক্ষণ শুরু করেছে৷ এর আগে গত এপ্রিলে ফিলাডেলফিয়া রাজ্যের স্টারবাকসের একটি শাখায় দুজন কৃষ্ণাঙ্গ ব্যক্তি টয়লেট ব্যবহার করতে চাইলে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন স্টারবাকসের এক বিক্রয়কর্মী৷ পরে পুলিশ ডেকে ঐ দুই কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে ধরিয়ে দেয়া হয়৷

ওই ঘটনার মোবাইলে ধারণ করা একটি ভিডিও খুব দ্রুত টুইটারে ভাইরাল হয়৷ সোশ্যাল মিডিয়ায় স্টারবাকসকে বর্ণবাদের অভিযোগে অভিযুক্ত করে বর্জনের পক্ষে দ্রুত জনমত গড়ে উঠতে থাকে৷

এর প্রেক্ষিতে স্টারবাকসের প্রধান নির্বাহী কেভিন জনসন শুরু থেকেই দুঃখ প্রকাশ করে আসছিলেন৷ এ রকম জাতিগত বা বর্ণবাদী ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সে কারণে তখনই তিনি কর্মীদের আচরণগত প্রশিক্ষণের ঘোষণা দিয়েছিলেন৷

গায়ের রঙ, লিঙ্গ এবং সামাজিক পরিচয়ের ভিত্তিতে পক্ষপাত বা পূর্ব ধারণাবশত কোনও সিদ্ধান্ত নেয়া থেকে বিরত থাকার বিষয়ে কর্মীসভায় প্রশিক্ষণ দেয়া হচ্ছে৷

স্টারবাকসের কর্মীদের কাছে পাঠানো নির্দেশনা অনুযায়ী, আচরণগত সমস্যা সংশ্লিষ্ট ক্রেতাদের ক্ষেত্রে কী ধরনের কৌশল নিতে হবে, সেটি বলা রয়েছে৷ সমস্যা সমাধানের আগে কী হয়েছিল, পুলিশ ডাকা হয়েছিল কি না– সেসবের সঙ্গে পরিস্থিতি মিলিয়ে নিতে বলা হয়েছে৷

কতটুকু নিরাপত্তাহীনতায় ভুগলে একজন স্টারবাকস কর্মী পুলিশে খবর দেবেন সেটাও বিবেচনার জন্য বিভিন্ন নির্দেশনা দেয়া রয়েছে৷

কর্মীদের আচরণগত প্রশিক্ষণের জন্য ‘দ্য পারসেপশন ইনস্টিটিউট’ নামের গবেষকদের একটি কনসোর্টিয়াম সহায়তা করে যাচ্ছে৷ তারা গবেষণার ভিত্তিতে বলছে, অপরিচিত কৃষ্ণাঙ্গদের অপরাধী ভাবার একটি সুপ্ত প্রবণতা রয়েছে সাদা চামড়ার লোকদের৷

কনসোর্টিয়ামে সিইও এবং সহপ্রতিষ্ঠাতা অ্যালেক্সিস ম্যাকগিল বলেন, ‘আমরা কর্মীদের শেখাতে চাই– আপনি খারাপ লোক নন, কিন্তু কোনও একদল মানুষ সম্পর্কে পূর্ব ধারণা রয়েছে৷ আমরা কেবল বলতে চাই, কেন এসব পূর্ব ধারণা মানুষের মাথায় রয়েছে।’

৪৫ সেকেন্ডের ছোট এ ভিডিওটিতে দেখা গেছে কৃষাঙ্গ দুজনের কাছে এমনকি সামান্য ব্যাগ পর্যন্ত ছিল না৷ এ ঘটনায় অপরাধ সংঘটিত হওয়ার পর্যাপ্ত প্রমাণের অভাবে আটকদের ছাড়া হয় ঠিকই, কিন্তু টুইটারে ওঠে প্রতিবাদের ঝড়৷

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বর্ণবাদী আচরণে যুক্তরাষ্ট্রে আট হাজার স্টারবাকস শাখা বন্ধ

আপডেট সময় ০৭:৩২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মে ২০১৮