ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও তুরস্ককে ‘এফ-৩৫’ দেওয়া নিয়ে নেতানিয়াহুর আপত্তি উড়িয়ে দিলেন ট্রাম্প ইমরান খানের কারাবাস নিয়ে পাকিস্তানকে কড়া বার্তা জাতিসংঘ বিশেষজ্ঞের:অমানবিক আচরণ’ বন্ধের আহ্বান বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি দুদকের মামলায় সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি হাসনাত-সারজিস গণঅভ্যুত্থানের সঙ্গে বেইমানি করার কারণে ছাত্র উপদেষ্টা হতে পারেনি: রাশেদ বাসার সামনে গল্প করছিল এইচএসসি পরীক্ষার্থী, হঠাৎ এলোপাতাড়ি গুলি অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

সৌদি যুবরাজ সালমান গুলিবিদ্ধ হয়েছিলেন

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সৌদি আরবের ভিন্নমতাবলম্বী ও ইসলামিক রিনিউয়াল পার্টির নেতা ড. মোহাম্মাদ আল-মাসারি বলেছেন, রাজধানী রিয়াদে রাজপ্রাসাদের বাইরে গোলাগুলির ঘটনায় সৌদি সিংহাসনের উত্তরসূরি মোহাম্মদ বিন সালমান গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছিলেন। আর এ কারণেই তাকে গত কয়েক সপ্তাহ ধরে প্রকাশ্যে দেখা যাচ্ছে না।

লেবাননের আল-মায়াদিন টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন বলে ইরানের সংবাদমাধ্যম প্রেসটিভি ও পারস টুডে জানিয়েছে।

তিনি আরও বলেছেন, ২১ এপ্রিলের হামলার ঘটনা মোহাম্মদ বিন সালমান গুলিবিদ্ধ হন। এর পর তিনি পাশের একটি বাংকারে আশ্রয় নেন। রাজপরিবার থেকেই প্রথমে যুবরাজের গুলিবিদ্ধ হওয়ার খবর প্রকাশ পায় বলে তিনি জানান।

বর্তমানে ব্রিটেনে নির্বাসিত সৌদি ভিন্নমতাবলম্বী আল-মাসারি বলছেন, সৌদি রাজপ্রাসাদে অভ্যুত্থানচেষ্টা এবং তার আহত হওয়ার ঘটনা স্বীকার করতে চায় না সৌদি সরকার। এ কারণে সেসব ঘটনাকে আড়াল করতে এবং বানোয়াট তথ্য দিতে মোহাম্মদ বিন সালমান খুব শিগগির মিডিয়ার সামনে আসার পরিকল্পনা নিয়েছেন বলে তিনি জানিয়েছেন।

২১ এপ্রিল বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয় যে, রিয়াদে সৌদি রাজপ্রাসাদের বাইরে ব্যাপক গোলাগুলির শব্দ পাওয়া গেছে। ওই ঘটনার ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এর পর সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা দাবি করে, একটি খেলনা ড্রোন নামাতে গিয়েই গুলি ছোড়েন নিরাপত্তারক্ষীরা। ড্রোনটি রাজপ্রাসাদের খুব কাছাকাছি চলে এসেছিল। কিন্তু ড. আল-মাসারি বলছেন, সেদিন সত্যিই অভ্যুত্থানের চেষ্টা হয়েছিল এবং সে ঘটনায় যুবরাজ গুলিবিদ্ধ হয়েছিলেন।

তিনি বলেন, গোলাগুলির ঘটনার সঙ্গে ড্রোনের কোনো সম্পর্ক নেই। গাড়ি থেকে ভারী মেশিনগান দিয়ে ব্যাপক গুলি চালানো হয়। মোহাম্মদ বিন সালমান কয়েকটি দেশ সফর শেষে রিয়াদে ফেরার পরপরই এ ঘটনা ঘটে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো

সৌদি যুবরাজ সালমান গুলিবিদ্ধ হয়েছিলেন

আপডেট সময় ০২:০০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মে ২০১৮