ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সৌদি জোটের ওপর পাল্টা অবরোধ দিল কাতার

কাতারের রাজধানী দোহা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

প্রায় এক বছর আগে সৌদি আরবের নেতৃত্বে কাতারের ওপর অবরোধ আরপের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিতে শুরু করেছে কাতার। অবরোধ আরোপকারী দেশ, সৌদি আরব, আরব আমিরাত, বাহরাইন ও মিশরের পণ্যে এবার নিষেধাজ্ঞা দিয়েছে কাতার।

কাতারের অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয় শনিবার এক ঘোষণায় ওই চার দেশের পণ্য আমদানি নিষিদ্ধ করেছে। সেইসঙ্গে এরইমধ্যে এসব দেশের যেসব পণ্য কাতারের ভেতরে রয়েছে সেসব বিক্রির ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে ওই মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানিয়েছে, দেশের সব দোকান ও শপিং মল যেন ওই চার দেশের পণ্য তাদের তাক থেকে সরিয়ে ফেলে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর ২০১৭ সালের জুন মাসে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। রিয়াদের উদ্যোগে ওই চার দেশ এ কাজ করে বলে ব্যাপকভাবে ধারণা করা হয়।

ওই চার দেশ ‘সন্ত্রাসবাদ ছড়িয়ে দেয়া’ এবং ‘মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল’ করার প্রচেষ্টা চালানোর জন্য কাতারকে অভিযুক্ত করে এ পদক্ষেপ নেয়। সৌদি নেতৃত্বাধীন এ দেশগুলোকে অনুসরণ করে আফ্রিকার কয়েকটি দেশও কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে।

সৌদি-নেতৃত্বাধীন দেশগুলো নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য কাতারকে কয়েকটি শর্ত দেয়। এসব শর্তের মধ্যে রয়েছে- আল জাজিরা নিউজ চ্যানেল বন্ধ করে দেয়া, কাতারের মাটি থেকে তুর্কি সেনা বহিষ্কার, ইরানের সঙ্গে সম্পর্ক কমিয়ে আনা এবং মিশরের মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা।

কিন্তু কাতার এসব দাবির কাছে নতি স্বীকার না করে ঘোষণা করে, আরব দেশগুলো কাতারের সার্বভৌমত্বের বিরুদ্ধে আঘাত হেনেছে। এর জের ধরে ওই চার দেশ তাদের জল, স্থল ও আকাশপথ কাতারের জন্য বন্ধ করে দেয়।

এ অবস্থায় ইরানসহ অন্যান্য দেশের সহযোগিতায় নিষেধাজ্ঞার ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করে কাতার। দেশটির সে প্রচেষ্টার সফলতার প্রমাণ হিসেবে চার আরব দেশের নিষেধাজ্ঞার এক বছরেরও কম সময়ের মধ্যে দেশগুলোর পণ্য নিষিদ্ধ করল দোহা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সৌদি জোটের ওপর পাল্টা অবরোধ দিল কাতার

আপডেট সময় ০৬:০১:২৬ অপরাহ্ন, রবিবার, ২৭ মে ২০১৮