ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

খালেদা জিয়ার ইফতারে বরাদ্দকৃত টাকা

অাকাশ জাতীয় ডেস্ক:

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা হওয়ার পর গত ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে আছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। পুরান ঢাকার নাজিমউদ্দীন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারের ডে-কেয়ার সেন্টারের দ্বিতীয়তলার একটি সেলে বন্দি আছেন তিনি। গত ১৬ মে উচ্চ আদালত থেকে জামিন পেলেও আরও অন্তত ৬টি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকায় এখনই কারাগার থেকে মুক্ত হতে পারছেন না। শুক্রবার রমজানের প্রথম ইফতার ওই সেলেই করেছেন তিনি।

অসুস্থ হলেও রোজা রাখার সিদ্ধান্ত নিয়েছেন ৭২ বছর বয়সী এ নেত্রী। আর তাই কারাগারে তার সেহরি এবং ইফতারের ব্যবস্থা করে কারা কর্তৃপক্ষ।

আদালতের আদেশে বিএনপি নেত্রীকে প্রথম শ্রেণীর বন্দির মর্যাদা দেয়া হয়েছে। কারা সূত্রে জানা গেছে, এবার সরকারিভাবে একজন সাধারণ বন্দির জন্য ইফতারে ২৭ টাকা ২০ পয়সা এবং একজন প্রথম শ্রেণীর ডিভিশনপ্রাপ্ত বন্দির জন্য ৩৯ টাকা ৫০ পয়সা বরাদ্দ ধরা হয়েছে।

সূত্র জানায়, প্রথম রোজায় খালেদা জিয়ার ইফতারে ছিলো মুড়ি, ছোলা, পিয়াজু, আলুর চপ, বেগুনি, জিলাপি, শরবত (লেবু), খাসির হালিম ও কাবাব। আর সেহরিতে ছিলো ভাত, মাছ, মাংস, ডাল, সবজি, কলা এবং দুধ। প্রতিদিনের এই তালিকায় দুধ, কলা ও সবজি ঠিক থাকলেও মাছ, মাংসের ক্ষেত্রে একেকদিন একেকটা দেয়া হবে বলে জানা গেছে।

কারাসূত্র আরও জানায়, কারাগারের ভেতরে বাবুর্চি দিয়ে তৈরি করার পরা খালেদা জিয়ার ইফতার ও সেহরি চিকিৎসক দিয়ে পরীক্ষা করে তারপরই সরবরাহ করা হবে।

এর আগে শুক্রবার দুপুরে মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের নেতৃত্বে ১০/১৫ জন নেত্রী খালেদা জিয়ার জন্য ইফতার সামগ্রী নিয়ে কারাগারে যান। কিন্তু পূর্ব অনুমতি না না থাকায় তাদের নেয়া ইফতার সামগ্রী ফেরত পাঠানো হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

খালেদা জিয়ার ইফতারে বরাদ্দকৃত টাকা

আপডেট সময় ০২:৩৩:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৯ মে ২০১৮