ঢাকা ০২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমি আমেরিকাবিরোধী নই, তবে নতজানুও হবো না: ইতালির প্রধানমন্ত্রী ধন্যবাদ বাংলাদেশ, আমাদের সমর্থনের জন্য : আলিসন বিলিয়ন ডলারের প্রতারণা: চীনা ধনকুবেরকে কারাদণ্ড দিল যুক্তরাষ্ট্র ট্রাইব্যুনালে আনা হয়েছে হাসানুল হক ইনুকে অ্যাম্বুলেন্সে ট্রাইব্যুনালে আনা হলো সাবেক এমপি ফজলে করিমকে শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?প্রশ্ন রাশেদ খানের চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের সম্ভাবনা রয়েছে : অ্যাটর্নি জেনারেল মাদ্রাসাসহ বেতন বঞ্চিত শিক্ষকদের সমস্যার সমাধান শিগগিরই : শিক্ষামন্ত্রী বৃহস্পতিবার শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা হজ শেষে দেশে ফিরেছেন ৭৭ হাজারের বেশি হাজি, মৃত্যু বেড়ে ৫৫

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রিয়াঙ্কার সাক্ষাৎ

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) শুভেচ্ছা দূত ও বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।

বৃহস্পতিবার সরকারি বাসভবন গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় প্রধনামন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহেনাও উপস্থিত ছিলেন।

গত ২১ মে সোমবার ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে এমিরেটস এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন প্রিয়াঙ্কা চোপড়া। তিন ঘণ্টা রাজধানীতে অবস্থানের পর ওইদিন সকাল সাড়ে ১১টায় তিনি কক্সবাজারের উদ্দেশে রওনা হন। ওইদিন কক্সবাজারের টেকনাফের শামলাপুর অস্থায়ী রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন প্রিয়াঙ্কা চোপড়া। সে সময় বাংলায় কথা বলে সবাইকে চমকে দেন তিনি। শুধু কথাই নয়, রোহিঙ্গা শিশুদের সঙ্গে খেলাধূুলা করেন তিনি। পরিদর্শন করেন ইউনিসেফ পরিচালিত একটি হাসপাতাল।

এরপর উখিয়ার রয়েল টিউলিপ হোটেলে অবস্থান করেন প্রিয়াঙ্গা। পরের দিন মঙ্গলবার প্রিয়াঙ্কা চোপড়া টেকনাফ সীমান্তের হাড়িয়াখালি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান। তিনি পাঁচ মিনিট হেঁটে নাফ নদের তীরে যান, যেখান দিয়ে রোহিঙ্গারা বাংলাদেশে পালিয়ে আসে। সেখান থেকে আসার সময় একটি মসজিদের সামনে ১৫ রোহিঙ্গা শিশুর সঙ্গে কথা বলেন প্রিয়াঙ্কা।

বুধবার প্রথমে তিনি জামতলী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। এরপর একে একে বাঘগুনা, বালুখালী, তাইংখালী ক্যাম্প পরিদর্শন করেন প্রিয়াঙ্কা। এ সময় তিনি মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শিশু-কিশোরসহ অনেকের সঙ্গে কথা বলেন।

গত চার দিনে তিনি উখিয়া ও টেকনাফের ১০টি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। বৃহস্পতিবার কক্সবাজার ত্যাগ করেন এই বলিউড তারকা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমি আমেরিকাবিরোধী নই, তবে নতজানুও হবো না: ইতালির প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রিয়াঙ্কার সাক্ষাৎ

আপডেট সময় ০৮:০৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মে ২০১৮