ঢাকা ১০:৫২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এক মামলায় খালেদার জামিন বিষয়ে আদেশ রবিবার

অাকাশ জাতীয় ডেস্ক:

বাসে অগ্নিসংযোগ করে আটজনকে হত্যার ঘটনায় কুমিল্লার এক মামলায় জামিন চেয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা আবেদনের শুনানি শেষ হয়েছে। এই মামলায় আদেশ দেয়ার জন্য রবিবার দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট।

একইসঙ্গে কুমিল্লার অপর এক মামলা ও নড়াইলের অপর মামলাটিও ওই কার্যতালিকায় থাকবে বলে আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার এক মামলার উপর শুনানি শেষে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন।

খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। আদালতে উপস্থিত ছিলেন এজে মোহাম্মদ আলী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন, অ্যাডভোকেট মাসুদ রানা। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

খালেদা জিয়ার আইনজীবী মাসুদ রানা বলেন, কুমিল্লায় হওয়া হত্যা মামলায় জামিনের উপর শুনানি শেষে আগামী রবিবার আদেশের জন্য দিন ধার্য করেছেন আদালত। একইসঙ্গে কুমিল্লার বিশেষ ক্ষমতা আইনে করা মামলা ও নড়াইলের মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে করা মামলাটি কার্যতালিকায় থাকবে।

মাসুদ রানা জানান, এই তিনটি মামলার মধ্যে দুটি মামলা বিএনপির আন্দোলন চলাকালে কুমিল্লা বাসে পেট্রল বোমায় আটজনকে হত্যা, কুমিল্লায় বিশেষ আইনে করা মামলা ও মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা দিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে নড়াইলের করা হয়েছে।

দণ্ড হওয়া জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় জামিন পাওয়ার পর মুক্তিতে বাধা তিন মামলায় গত ২০ মে জামিন চেয়ে উচ্চ আদালতে আবেদন করেন খালেদার আইনজীবীরা।

গত ১৬ মে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির পাঁচ বছরের সাজার মামলায় খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখে আপিল বিভাগ। একইসঙ্গে সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল আগামী ৩১ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত।

তবে আপিল বিভাগ খালেদা জিয়াকে জামিন দিলেই তার মুক্তি হচ্ছে না। কারণ ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রল বোমায় আটজনকে হত্যার একটি মামলায় তিনি আগে থেকেই গ্রেপ্তার আছেন। আগামী ৭ জুন এই মামলায় শুনানির দিন নির্ধারিত আছে। একই ঘটনায় করা বিস্ফোরক আইনে করা আরও একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা আছে বিএনপি নেত্রীর বিরুদ্ধে।

আবার মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে নড়াইল আদালতে করা এক মামলায় গত ৮ মে বিএনপি প্রধানের জামিন আবেদন নাকচ হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এক মামলায় খালেদার জামিন বিষয়ে আদেশ রবিবার

আপডেট সময় ০৫:১৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মে ২০১৮