ঢাকা ০৩:০২ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক রাত পর শিশু সন্তানসহ কারামুক্ত হলেন সেই মহিলা লীগ নেত্রী চলতি বোরো মৌসুমের ১৮ লাখ মেট্রিক টন ধান-চাল কিনবে সরকার প্রাথমিক শিক্ষা ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাংলাদেশকে জরিমানা করল আইসিসি হরমুজ ‘অবরুদ্ধ’ রেখেছে যুক্তরাষ্ট্র, খুলতে চাইছে ইরান: ট্রাম্প আবার যুদ্ধ হলে ‘শত্রুর বাকি সম্পদ চূর্ণবিচূর্ণ’ করে দেব: আইআরজিসি প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার: মাহদী আমিন দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১৩ বিলিয়ন মার্কিন ডলার দক্ষিণ আফ্রিকায় দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা সৌদি আরব পৌঁছেছেন ২০৫৫৩ হজযাত্রী, একজনের মৃত্যু

বগুড়ায় ট্রাক-লেগুনা সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৫

অাকাশ জাতীয় ডেস্ক:

বগুড়ার শাজাহানপুরে ট্রাক ও লেগুনার সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৫ জন হয়েছে। এ দুর্ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন। বুধবার সকাল ৯টার দিকে উপজেলার পারতেখুর এলাকায় বগুড়া-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-বগুড়া সদরের কুকরুল গ্রামের আবদুল হামিদের ছেলে ও বেসরকারি সংস্থা টিএমএসএসের অডিট অফিসার আরিফুল ইসলাম সুমন (২৮), নন্দীগ্রাম উপজেলার নিমগ্রাম পূর্বপাড়ার মৃত আনোয়ার হোসেনের ছেলে মোখলেসুর রহমান (৫২), একই উপজেলার চাকলমা গ্রামের মৃত আয়েজ উদ্দিনের ছেলে রমজান আলী (৬০), শাজাহানপুর উপজেলার খাদাস পশ্চিমপাড়ার আবদুল হাইয়ের ছেলে ব্যবসায়ী আনোয়ার হোসেন (৫০) ও শেরপুরের ফিকিন্দা গ্রামের আবদুর রহিমের ছেলে ফারুক হোসেন (৩০)।

হাইওয়ে পুলিশ কুন্দারহাট ফাঁড়ির এসআই কাজল কুমার নন্দী ও ছিলিমপুর ফাঁড়ির এএসআই সামসুজ্জামান জানান, বগুড়ার শাকপালা থেকে ছেড়ে আসা নন্দীগ্রামগামী একটি যাত্রীবোঝাই লেগুনা শাজাহানপুরের পারতেখুর এলাকায় মহাসড়কে পৌঁছে। এ সময় নন্দীগ্রাম থেকে আসা একটি খালি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থেকে লেগুনাকে ধাক্কা দেয়। এতে লেগুনার হেলপার আল-আমিনসহ ১২ যাত্রী আহত হন। এদের উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৫ জন মারা যান। আহতরা চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ট্রাক ও লেগুনা জব্দ করলেও চালকরা পালিয়ে গেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

যশোরে শাশুড়িকে হত্যার অভিযোগে পুত্রবধূ গ্রেফতার

বগুড়ায় ট্রাক-লেগুনা সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৫

আপডেট সময় ০৭:৩৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৩ মে ২০১৮