ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এ কে আজাদকে জিজ্ঞাসাবাদ করছে দুদক

হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ

অাকাশ জাতীয় ডেস্ক:

হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) একে আজাদকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে তাকে জিজ্ঞাসাবাদ করছেন সংস্থাটির পরিচালক মীর জয়নুল আবেদীন শিবলী।

এর আগে মঙ্গলবার সকাল ৯টার দিকে দুদকে হাজির হন একে আজাদ।

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি একে আজাদকে এর আগে জিজ্ঞাসাবাদের জন্য ৩ এপ্রিল তারিখ নির্ধারিত ছিল। দেশের বাইরে থাকার কারণে ওই দিন সকালে তিনি সময় চেয়ে দুদকে চিঠি দেন। সেই চিঠির পরিপ্রেক্ষিতে পাঁচ সপ্তাহ সময় দিয়ে তাকে ৯ মে দুদকে হাজির থাকতে বলা হয়।

দুদক সূত্র জানায়, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ সম্পর্কে নিজে দুদকে উপস্থিত হয়ে বক্তব্য দেয়ার মাধ্যমে অনুসন্ধানে সহায়তা করার জন্য অনুরোধ জানিয়ে আজাদকে নোটিশ দেয়া হয়।

গত ২০ মার্চ অনুমোদিত নকশা ছাড়া বাড়ি নির্মাণের অভিযোগে এ কে আজাদের গুলশানের বাড়ির একাংশ ভেঙে ফেলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এর পরদিনই তাকে তলব করে চিঠি দেয় দুদক।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এ কে আজাদকে জিজ্ঞাসাবাদ করছে দুদক

আপডেট সময় ১১:১৫:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ মে ২০১৮