ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

সব মামলায় জামিনের পরই খালেদা জিয়ার মুক্তি: নৌমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, একাধিক মামলা থাকায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখনো কারাগারে রয়েছেন। সবগুলো মামলায় জামিনের পরই তিনি মুক্তি পাবেন তিনি।

শুক্রবার সকালে মাদারীপুর সার্কিট হাউসে অসহায় ও দুস্থদের মাঝে ক্ষুদ্রঋণ বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

শাজাহান খান আরও বলেন, বেগম খালেদা জিয়া অনেক অপরাধ করেছেন বলেই বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার দেখাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। একদিকে যেমন এতিমদের টাকা আত্মসাৎ করেছেন, অন্যদিকে মানুষ পুড়িয়ে-পিটিয়ে হত্যা করেছেন। এমনকি গাড়িতে পেট্রোল বোমা মেরে সাধারণ মানুষকে হত্যা করেছেন। তাদের মালামাল ধ্বংস করেছেন। এসব মামলায় তাকে জামিন নিতে হবে।

খালেদা জিয়ার বিরুদ্ধে কয়েক ডজন মামলা রয়েছে উল্লেখ করে নৌমন্ত্রী বলেন, শুধু জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় জামিন পেলেই খালেদা জিয়া কারাগার থেকে মুক্ত হতে পারবেন না। তার বিরুদ্ধে যেসব মামলা রয়েছে আইনগতভাবে জামিনের পর খালেদা জিয়া মুক্তি পাবেন। জামিন নেয়া ছাড়া খালেদা জিয়া কখনই কারাগার থেকে মুক্ত হতে পারবেন না।

এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি ওবায়দুর রহমান কালু খান, জাতীয় মহিলা সংস্থার (জেলা শাখা) চেয়ারম্যান পল্লবী হাসানসহ অন্যরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

সব মামলায় জামিনের পরই খালেদা জিয়ার মুক্তি: নৌমন্ত্রী

আপডেট সময় ০৪:৩৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ মে ২০১৮