ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

খুলনা সিটি নির্বাচনে বিএনপি এত ভোট পায় কি করে: প্রধানমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থীর লক্ষাধিক ভোট প্রাপ্তিতে বিস্ময় প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খুলনায় ভোট শেষে আওয়ামী লীগ প্রার্থী তালুকদার আব্দুল খালেকের বিজয়ের সংবাদ পৌঁছুতে গত মঙ্গলবার রাতে দলের কেন্দ্রীয় নেতারা গণভবনে গেলে প্রধানমন্ত্রী তাদের কাছে অসন্তুষ্টি প্রকাশ করেন।

এসময় তিনি কেন্দ্রীয় অন্য নেতাদের উদ্দেশে প্রশ্ন ছুড়ে বলেন, ‘বিএনপি এত ভোট পায় কি করে? তোমরা কি বিএনপির অপকর্মের তথ্য জনগণের কাছে তুলে ধরতে ব্যর্থ হয়েছো?’ সেখানে উপস্থিত একাধিক কেন্দ্রীয় নেতা কাছে প্রধানমন্ত্রীর অসন্তুষ্টির এ তথ্য জানান।

সূত্র জানায়,‘‘দলীয় নেতাদের উদ্দেশে তিনি বলেন,বিএনপি দুঃশাসন-দুর্নীতি করেছে,ক্ষমতায় থাকতে অব্যাহত লুটপাটের ফলে রাজনৈতিকভাবে অস্তিত্ব হারিয়েছে। দলটির চেয়ারপারসন খালেদা জিয়া দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে, তাদের দুর্নীতি-লুটপাট আজ সর্বজন স্বীকৃত। আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও করে তারা মানুষ হত্যা করেছে। তোমরা কী এসব তথ্য জনগণের কাছে তুলে ধরতে ব্যর্থ হয়েছো?’’

দলীয় নেতাদের শেখ হাসিনা আরও বলেন, গত ৫ বছর বিএনপির মেয়র ছিল খুলনায়। খুলনাবাসীকে কী দিতে পেরেছে গত মেয়র? তিনি বলেন, খুলনার মানুষের জন্যে এমন একটি ভালো কাজ কি বিএনপি থেকে নির্বাচিত গত মেয়র করতে পেরেছে? তারা তো সারাদেশে অগ্নিসংযোগ করেছে। জনগণের সেবার মানসিকতা এই দলটির মধ্যে নেই। এগুলো নিশ্চয়ই জনগণের সামনে তোমরা তুলে ধরতে ব্যর্থ হয়েছো।

গত মঙ্গলবার খুলনা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ প্রার্থী তালুকদার আব্দুল খালেক পেয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৮৫১ ভোট আর বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু পেয়েছেন ১ লাখ ৯ হাজার ২৫১ ভোট।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

খুলনা সিটি নির্বাচনে বিএনপি এত ভোট পায় কি করে: প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৪:১৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মে ২০১৮