ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাষ্ট্রদ্রোহসহ খালেদা জিয়ার বিরুদ্ধে ১১ মামলার শুনানি ১ জুলাই

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহসহ ১১টি মামলার শুনানির জন্য আগামী ১ জুলাই দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার রাজধানীর বকশীবাজারে স্থাপিত ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন।

এদিন মামলাগুলোর শুনানির দিন ধার্য ছিল। কিন্তু মামলাগুলোর কার্যক্রম উচ্চ আদালতের নির্দেশে স্থগিত থাকার কথা জানিয়ে সময় আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ ও জিয়া উদ্দিন জিয়া।

আসামিপক্ষের সময় আবেদন মঞ্জুর করে আদালত শুনানির জন্য পরবর্তী ওই দিন ধার্য করেন। খালেদা জিয়ার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ দৈনিক আকাশকে এসব তথ্য জানিয়েছেন।

আদালত সূত্র জানায়, মামলাগুলোর মধ্যে রাজধানীর দারুস সালাম থানার নাশকতার আটটি, যাত্রাবাড়ী থানার দুটি ও রাষ্ট্রদ্রোহের অপর একটি মামলা রয়েছে।

এর মধ্যে যাত্রাবাড়ী থানায় যাত্রী হত্যা মামলার চার্জশিট (অভিযোগপত্র) গ্রহণের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। আর রাষ্ট্রদ্রোহ মামলায় ইতিমধ্যেই আসামিপক্ষ হাইকোর্টে মামলা বাতিল চেয়ে আবেদন করেছে। ওই মামলায় চার্জগঠন-সংক্রান্ত উচ্চ আদালতের আদেশ দাখিলের দিন ধার্য ছিল। বাকি মামলায় চার্জগঠন-সংক্রান্ত শুনানির দিন ধার্য ছিল।

সূত্র আরও জানায়, মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাটি ২০১৬ সালের ২৫ জানুয়ারি আদালতে দায়ের করা হয়।

২০১৫ সালে রাজধানীর দারুস সালাম থানায় নাশকতার অভিযোগে তার বিরুদ্ধে আটটি মামলা দায়ের করা হয়। যাত্রাবাড়ীতে যাত্রী হত্যা মামলাটিসহ অপর মামলাগুলো ২০১৫ সালে দায়ের করা হয়। পরের বছরের বিভিন্ন সময় এসব মামলায় আদালতে সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রদ্রোহসহ খালেদা জিয়ার বিরুদ্ধে ১১ মামলার শুনানি ১ জুলাই

আপডেট সময় ০৬:০০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মে ২০১৮