ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

যেভাবেই হোক আ’লীগকে জয়ী হতে হবে: এরশাদ

অাকাশ জাতীয় ডেস্ক:

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, নির্বাচনে আওয়ামী লীগ পরাজিত হলে কী হবে, তা আমি বলতে চাই না। আমাকে সঙ্গে নিয়ে হোক আর যেভাবেই হোক আওয়ামী লীগকে জয়ী হতে হবে।

এরশাদ আরও বলেন, আওয়ামী লীগ দেশের ব্যাপক উন্নয়ন করলেও জনগণের মন জয় করতে পারেনি। তবে তুলনামূলকভাবে বিএনপির চেয়ে আওয়ামী লীগ ভালো। তাই আগামী নির্বাচনে অংশ নিয়ে তাদের সহযোগিতা করবে জাতীয় পার্টি। জাতীয় পার্টি নির্বাচন করবে। আর নির্বাচন করলেই তা গ্রহণযোগ্য হবে।

রোববার দুপুরে রংপুর সার্কিট হাউসে তিন দিনের সফরে এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান।

এরশাদ বলেন, আগে ঘরে খুন বাইরে গুম বলতাম। এখন বলি, ঘরে ধর্ষণ বাইরে চাকায় পিষ্ট। প্রতিনিয়ত মানুষ মরছে। মানুষের জীবনের কোনো মূল্য নেই। মেয়েরা ঘরে ধর্ষিত হচ্ছে। এসবের বিচার পাচ্ছে না।

খুলনা ও গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, নিরপেক্ষ নির্বাচন দেয়া অত্যন্ত কঠিন। ওই দুই সিটিতে নিরপেক্ষ নির্বাচন হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। তবে আশা করি নির্বাচন যেন সুষ্ঠু হয়।

এরশাদ বলেন, জাতীয় পার্টিকে বিলীন করার ষড়যন্ত্র করা হয়েছিল। কিন্তু তা ষড়যন্ত্রকারীরা পারেনি। মানুষের ভালোবাসা নিয়ে জাতীয় পার্টি টিকে আছে। এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আখতার, রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক, ডা. আক্কাস আলী সরকার, হাজী আব্দুর রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর পৌঁছালে দলীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এদিকে কুড়িগ্রাম-৩ আসনের দলীয় এমপি মাইদুল ইসলাম মারা যাওয়ায় শূন্য আসনটিতে উপনির্বাচনে ডা. আক্কাস আলী সরকারকে প্রার্থী ঘোষণা করেন এরশাদ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

যেভাবেই হোক আ’লীগকে জয়ী হতে হবে: এরশাদ

আপডেট সময় ০৮:১১:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৩ মে ২০১৮