ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মাইন অপসারণে সোচ্চার, পাকিস্তানে অধ্যাপক নিখোঁজ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পাকিস্তানের করাচি বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের প্রধান ও রাজনৈতিক অ্যাকটিভিস্ট ড. রিয়াজ আহমেদ নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। তিনি ওয়াজিরিস্তানে ভূমি মাইন অপসারণের দাবিতে সক্রিয় একটি আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন।

বৃহস্পতিবার রাত ৮টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সর্বশেষ ড. রিয়াজ তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। এর পর থেকে তার সঙ্গে আর যোগাযোগ করা যাচ্ছে না। তার ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে।-খবর ডন অনলাইনের।

দেশটির কেন্দ্র শাসিত উপজাতীয় অঞ্চলের (ফাটা) পশতুন তাহাফফুজ মুভমেন্টের (পিটিএম) কর্মীদের ওপর ধরপাকড়ের বিরুদ্ধে ছিলেন তিনি। ওয়াজিরিস্তান থেকে ভূমি মাইন অপসারণের দাবিতে ২০১৪ সালে এ আন্দোলনের শুরু হয়।

ড. রিয়াজের মুক্তির দাবি জানিয়েছেন পিটিএম কর্মীরা। ড. রিয়াজকে আন্দোলনের করাচির প্রধান হিসেবে আখ্যা দিয়ে পাকিস্তানের বিশিষ্ট লেখক মোহাম্মদ হানিফ তার মুক্তি দাবি করেছেন।

নাকিবুল্লাহ মেহসুদ নামে এক যুবকের বিচারবহির্ভূত হত্যার বিরুদ্ধে জোরালো অবস্থান নেয়ায় আইনজীবী জিবরান নাসিরকেও তুলে নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে গত বছর অস্ত্র রাখার ভুয়া অভিযোগ তুলে ড. রিয়াজকে গ্রেফতার করা হয়েছিল। তখন কারাবন্দি অধ্যাপক ড. হাসান জাফরি আরিফের মুক্তির দাবিতে সংবাদ সম্মেলনে কয়েক মিনিট পরই তাকে গ্রেফতার করা হয়।

ড. রিয়াজের রহস্যজনক নিখোঁজের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে করাচি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। ২০১৫ সালে বেলুচিস্তানের নিখোঁজ ব্যক্তিদের নিয়ে একটি সেমিনারের আয়োজন করেছিলেন ড. রিয়াজ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মাইন অপসারণে সোচ্চার, পাকিস্তানে অধ্যাপক নিখোঁজ

আপডেট সময় ০৩:৪৫:০৮ অপরাহ্ন, রবিবার, ১৩ মে ২০১৮