ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আজ ৫টার মধ্যে প্রজ্ঞাপন না হলে কাল থেকে ধর্মঘট

অাকাশ জাতীয় ডেস্ক:

আজ বিকাল ৫টার মধ্যে সরকারি চাকরিতে কোটার বিষয়ে সরকারি সিদ্ধান্তের প্রজ্ঞাপন জারি করা না হলে সোমবার থেকে দেশের সব কলেজ-বিশ্ববিদ্যালয়ে অর্নিদিষ্টকালের ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা।

রোববার দুপুর ১টা ১০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান। এর আগে প্রজ্ঞাপন জারির দাবিতে বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জন করে ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে কয়েক হাজার শিক্ষার্থী সমবেত হন। এর পর পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন, যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, নুরুল হক নূর ও ফারুক হাসানের নেতৃত্বে তারা মিছিল বের করেন।

এ সময় পরিষদের নেতারা বলেন, ‘গত ৩২ দিনেও সরকার কোটার বিষয়ে প্রজ্ঞাপন জারি না করায় আমরা আবারও আন্দোলনে নামতে বাধ্য হয়েছি। অনেক সময় দেওয়া হয়েছে, আর নয়। এবার প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না।’
পরে মিছিলটি কলাভবন, মল চত্বর, ফুলার রোড, কেন্দ্রীয় শহীদ মিনার ও দোয়েল চত্বর হয়ে টিএসসিতে এসে শেষ হয়।

ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও বরিশাল বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকার বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আজ ক্লাস বর্জন, মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বলে জানা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আজ ৫টার মধ্যে প্রজ্ঞাপন না হলে কাল থেকে ধর্মঘট

আপডেট সময় ০৩:৪৩:১৭ অপরাহ্ন, রবিবার, ১৩ মে ২০১৮