ঢাকা ০৮:২১ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১ জুলাই থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র দ্বিতীয় আসরের রেজিস্ট্রেশন : ক্রীড়া প্রতিমন্ত্রী জার্মানিতে বন্দুক হামলায় নিহত ৫ আপনি নির্বাচিত নন, ভোটিংয়ে অংশ নেবেন না- সংসদে আমিনুল হককে স্পিকার বৈশ্বিক অপরাধের চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়তে চায় পুলিশ আইএমএফ থেকে সরকার শূন্য হাতে ফেরেনি: সংসদে অর্থমন্ত্রী নতুন মুদ্রানীতি ঘোষণা মঙ্গলবার মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত দেশে ফেরার আশা ইরানের সঙ্গে মঙ্গলবার দোহায় বৈঠক হবে, দাবি ট্রাম্পের চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো পরিকল্পনা নেই: ইরান কালো টাকা সাদা করার বিধান বাতিলের প্রস্তাব প্রধানমন্ত্রীর

বঙ্গবন্ধু স্যাটেলাইটের মালিকানা দুজনের হাতে: ফখরুল

অাকাশ জাতীয় ডেস্ক:

লাল-সবুজ পতাকা নিয়ে মহাকাশে সদ্য উৎক্ষেপিত বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ ‘বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট’ এর মালিকানা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে বিএনপি। এর মালিকানা ‘দুই ব্যক্তির কাছে চলে গেছে’ বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে তাদের পরিচয় তিনি প্রকাশ করেননি।

শনিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। শনিবার ভোররাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে সফলভাবে উৎক্ষেপণ ঘটে বাণিজ্যিক কৃত্রিম উপগ্রহ ‘বঙ্গবন্ধু-১’ এর। এর মধ্য দিয়ে মহাকাশে পা রাখল বাংলাদেশ।

বিএনপি মহাসচিব বলেন, ‘ওটার (বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট) মালিকানা চলে গেছে। এই স্যাটেলাইটের মালিকানা চলে গেছে দুজন লোকের হাতে এবং সেখান থেকে আপনাদের কিনে নিতে হবে।’

স্যাটেলাইটের মালিকানার বিষয়টি নিয়ে সন্দেহের কথা জানালেও তা নিয়ে বিস্তারিত কিছু না বলে মির্জা ফখরুল বলেন, ‘এটা আগে ঘুরুক আবর্তন করুক পৃথিবী। পরিক্রমা করুক, তখন দেখা যাবে।’

‘খালেদা জিয়ার মুক্তি এবং ডা. সামীউল আলম সুধীনের ওপর হামলায় প্রতিবাদে’ সভার আয়োজন করে বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ড্যাব। আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকারের অন্য দেশের সঙ্গে চুক্তি করার বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন বিএনপি মহাসচিব।

ভারতের সঙ্গে পাঁচটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের খবর গণমাধ্যমে দেখার কথা জানিয়ে তিনি বলেন, ‘এই চুক্তি করার অধিকারটা তাদের (সরকার) কে দিয়েছে? কারণ এই পার্লামেন্ট তো নির্বাচিত নয়। জনগণের পক্ষে যত চুক্তি করেন আপনি, সেই চুক্তি তো জনগণের চুক্তি নয়।’

মির্জা ফখরুল বলেন, ‘সব চুক্তিগুলো আমরা দেখব। যেমন মিয়ানমারের সঙ্গে চুক্তি করেছে, একটা লোকও (রোহিঙ্গা) যেতে পারেনি। যেটা সবচেয়ে বেশি দরকার, সেই তিস্তার পানি চুক্তি এখন পর্যন্ত হয়নি।’ সভায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দিয়ে তার সঙ্গে আলোচনায় বসতে সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল।

সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আজকে আলোচনা করুন। দেশনেত্রীকে মুক্তি দিন। তার (খালেদা জিয়া) সঙ্গে কথা বলুন। নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে ব্যবস্থা করুন। এছাড়া নির্বাচনে রাষ্ট্রীয় গুণ্ডাবাহিনী ঠেকানোর জন্য সেনাবাহিনী মোতায়েন করুন। যাতে করে নির্বাচনে মানুষ নির্ভয়ে ভোট দিতে পারে এবং সঠিক উত্তর ও রায় পাওয়া যায়। তাহলে অবশ্যই দেশে গণতন্ত্রের সুবাতাস বইবে এবং মানুষ স্বস্তি ফিরে পাবে।’

বিএনপির চেয়ারপারসন হিসেবে খালেদা জিয়ার আজ (শনিবার) ৩৪ বছর পূর্ণ হয়েছে উল্লেখ করে ফখরুল বলেন, ‘গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে গিয়ে এই ৩৪ বছর পূর্ণ হওয়ার দিনে তিনি কারাগারে!’

বিএসএমএমইউর সাবেক উপাচার্য অধ্যাপক আবদুল মান্নান মিয়ার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান ও ড্যাবের মহাসচিব অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, ড্যাবের যুগ্ম মহাসচিব এস এম রফিকুল ইসলাম বাচ্চু, অধ্যাপক সিরাজ উদ্দিন আহমেদ, অধ্যাপক আব্দুল কুদ্দস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আখতার হোসেন খান, শেরে বাংলানগর কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রফিকুল ইসলাম, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি সেলিম ভুঁইয়া, এ্যাবের প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১ জুলাই থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র দ্বিতীয় আসরের রেজিস্ট্রেশন : ক্রীড়া প্রতিমন্ত্রী

বঙ্গবন্ধু স্যাটেলাইটের মালিকানা দুজনের হাতে: ফখরুল

আপডেট সময় ০৬:১৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ১২ মে ২০১৮