ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মিয়ানমারে সেনা-বিদ্রোহী সংঘর্ষে নিহত ১৯

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মিয়ানমারের উত্তরের চীন সীমান্তের প্রান্তিক ও দুর্গম শান রাজ্যে সেনাবাহিনী ও সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে অন্তত ১৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মিয়ানমার সরকারের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।

সেনাবাহিনীর একটি সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়, শনিবার ভোর ৫টার দিকে শান রাজ্যের এ লড়াইয়ে ‘অন্তত ১৯ জন নিহত হয়েছেন’। এছাড়া আরও দুই ডজন ব্যক্তি আহত হয়েছেন।

মানবাধিকার গোষ্ঠীগুলোর ভাষ্য, মিয়ানমারের পশ্চিমের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর হামলা-নির্যাতনের মধ্যেই উত্তরের শান প্রদেশের উত্তেজনা শুরু হয়েছে।

গার্ডিয়ানের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আজকের সংঘর্ষ হয়েছে সেনাবাহিনী ও তা’য়াং ন্যাশনাল লিবারেশন আর্মির (টিএনএলএ) মধ্যে। মিয়ানমারে যে কয়টি সশস্ত্র গোষ্ঠী জাতিগত স্বায়ত্বশাসনের জন্য লড়ছে তার মধ্যে টিএনএলএ একটি।

টিএনএলএর মুখপাত্র মেজর মাই আইক কিয়া বলেন, আজ ভোর ৫টায় তিনটি স্থানে লড়াই হয়েছে। মুসেতে সেনাবাহিনীর দুটি বেইজের কাছে এবং আরেকটি লাশিও শহরে যাওয়ার পথে একটি সেতুর কাছে।

গত বছরের জুলাই থেকে সেনাবাহিনীর অত্যাচারের মুখে রাখাইন রাজ্য থেকে অন্তত সাড়ে ছয় লাখ রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। এরপর সরকারি বাহিনী ও জাতিগত সশস্ত্র গোষ্ঠীর হামলার মুখে উত্তরের কাচিন রাজ্য থেকেও হাজারো মানুষ বাস্তুচ্যুত হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মিয়ানমারে সেনা-বিদ্রোহী সংঘর্ষে নিহত ১৯

আপডেট সময় ০২:১৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ১২ মে ২০১৮