ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

দুর্নীতির পরিণাম মালয়েশিয়া থেকে বিএনপির শিক্ষা নিতে হবে: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে বাংলাদেশ মহাকাশ জয় করেছে। এতে বাংলাদেশের নতুন যাত্রা শুরু হল।

কিন্তু বিএনপি এই সাফল্যে অভিনন্দন জানাতে কৃপণতা দেখিয়ে সংকীর্ণ মনের পরিচয় দিয়েছে। মহাকাশের সাফল্য নিয়ে তারা গর্ববোধ করে না। তাই তাদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন আছে।

শনিবার রাজধানীর শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্স মিলনায়তনে ‘মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ নিরসন’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির দুর্নীতির কারণেই ২০০৮ সালে ক্ষমতায় আসতে পারেনি। তাই দুর্নীতি করলে তার পরিণাম কী হয় সেটা মালয়েশিয়া থেকে বিএনপিকেই শিক্ষা নিতে হবে। কিন্তু বর্তমান সরকার দুর্নীতি করে এমন অভিযোগ কেউ দিতে পারেনি।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কমিটির সদস্যসচিব হারুনুর রশিদ। এ ছাড়া আলোচনায় অংশ সেন জাতীয় প্রেসক্লাব সভাপতি মুহম্মদ শফকুর রহমান, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

দুর্নীতির পরিণাম মালয়েশিয়া থেকে বিএনপির শিক্ষা নিতে হবে: কাদের

আপডেট সময় ০১:১৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ১২ মে ২০১৮