ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তুরিন আফরোজ দোষী হলে অবশ্যই তার শাস্তি হবে

অাকাশ জাতীয় ডেস্ক:

মানবতাবিরোধী অপরাধ মামলার আসামির সঙ্গে প্রসিকিউটর তুরিন আফরোজের গোপন আঁতাতের অভিযোগের বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু। তিনি বলেছেন, তদন্তে তিনি (তুরিন) দোষী হলে অবশ্যই তার শাস্তি হবে।

বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক মানবতাবিরোধী অপরাধীর মামলার রায় ঘোষণার পর প্রতিক্রিয়া জানানোর সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

গোলাম আরিফ টিপু বলেন, ব্যারিস্টার তুরিন আফরোজ অনেক বড় বড় মামলা লড়েছেন। আসামিদের সাজা নিশ্চিতে কাজ করেছেন। তদন্ত অনুসারে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তদন্তে তিনি দোষী হলে অবশ্যই তার শাস্তি হবে।

একই বিষয়ে প্রসিকিউটর রানা দাশ গুপ্ত বলেন, তিনি অনেক বড় বড় মামলায় কাজ করেছেন। তাই এ ধরনের ঘটনা অপ্রত্যাশিত। এর ফলে প্রসিকিউশনের প্রতি মানুষের আস্থার সংকট তৈরি হচ্ছে।

প্রসঙ্গত, একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং পাসপোর্ট অধিদফতরের সাবেক মহাপরিচালক (ডিজি) মুহাম্মদ ওয়াহিদুল হককে গত ২৪ এপ্রিল গ্রেফতার করা হয়। পরদিন ট্রাইব্যুনাল তাকে কারাগারে পাঠান। ওয়াহিদুল হকের বিরুদ্ধে করা মামলার তদন্ত কর্মকর্তা মতিউর রহমান। এর আগে গত ১১ নভেম্বর ব্যারিস্টার তুরিন আফরোজকে মানবতাবিরোধী অপরাধের আসামি ওয়াহিদুল হকের বিরুদ্ধে করা মামলা পরিচালনার দায়িত্ব দেয়া হয়। এরপর প্রসিকিউটর তুরিন আসামির সঙ্গে সাক্ষাৎ করেন এবং আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আদেশ রয়েছে জানিয়ে তাকে পালিয়ে যেতে এবং এ বিষয়ে তার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেন। পরে বিষয়টি ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার নজরে এলে প্রসিকিউটর তুরিনকে এ মামলা থেকে প্রাথমিকভাবে অব্যাহতি দেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। পাশাপাশি এ ঘটনার তদন্ত শুরু হয়। ইতিমধ্যে তুরিনকে ট্রাইব্যুনালের সব মামলা পরিচালনার দায়িত্ব থেকে অব্যাহতিও দেয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

তুরিন আফরোজ দোষী হলে অবশ্যই তার শাস্তি হবে

আপডেট সময় ০৭:৪০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মে ২০১৮