ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বিএনপি প্রতারণার মাধ্যমে ক্ষমতায় আসতে চায়: মতিয়া

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি একটি ধাপ্পাবাজ রাজনৈতিক দল। তারা দেশের মানুষকে অন্ধকারে রেখে প্রতারণার মাধ্যমে ক্ষমতায় আসতে চায় বলে অভিযোগ করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

বৃহস্পতিবার সকালে শেরপুরের নকলা উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে লোহার বেঞ্চ, হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিকে বেড ও রোগীদের চিকিৎসাসেবার আর্থিক সাহায্য বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মতিয়া চৌধুরী বলেন, খালেদা জিয়া দুর্নীতি ও এতিমের টাকা আত্মসাৎ করে জেলে গেছেন, এতে সরকারের কোনো হস্তক্ষেপ নেই। বাংলাদেশের নাগরিকত্বহীন তারেক রহমানকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়েছে। এটি দেশের মানুষের সঙ্গে সরাসরি প্রতারণা।

কৃষিমন্ত্রী আরও বলেন, তারেক রহমানই নন, তার পরিবারের সব সদস্যই পাসপোর্ট সারেন্ডার করে বাংলাদেশের নাগরিকত্ব বিসর্জন দিয়েছেন। এখন লন্ডনে কোম্পানি খুলে ব্যবসা পরিচালনা করছেন। তা হলে তারা কীভাবে বাংলাদেশের রাজনৈতিক দলের নেতৃত্ব দেয়ার অধিকার রাখে?

তিনি বলেন, তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আমলে ১৯৯২ সালে কয়েক লাখ রোহিঙ্গা নাগরিক বাংলাদেশে আসে। কিন্তু তাদের দিকে ফিরে তাকাননি খালেদা জিয়া। তবে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের শুধু পুনর্বাসনই করেননি, মানবিক ব্যবস্থাও নিয়েছেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মল্লিক আনোয়ার হোসেন, পুলিশ সুপার রফিকুল হাসান গনি, নকলার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব কুমার সরকার, উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মাহবুবুল আলম, ভাইস চেয়ারম্যান সরোয়ার আলম তালুকদার, পৌর মেয়র হাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহ, শিক্ষাবিষয়ক সম্পাদক আলতাব আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপজেলার ৭১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঁচ জোড়া করে লোহার বেঞ্চ, নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ১১টি কমিউনিটি ক্লিনিককে একটি করে ডেলিভারি বেড ও তিনজন ক্যানসার আক্রান্ত রোগীকে নগদ ৫০ হাজার করে টাকা প্রদান করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি প্রতারণার মাধ্যমে ক্ষমতায় আসতে চায়: মতিয়া

আপডেট সময় ০১:৪৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মে ২০১৮