ঢাকা ০২:১৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগানে মহাকাশে ছুটবে স্যাটেলাইট

আকাশ আইসিটি ডেস্ক:

‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান নিয়ে মহাকাশের দিকে ছুটবে বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার স্থানীয় সময় বৃহস্পতিবার বিকাল ৪টা ১২ মিনিট থেকে ৬টা ২২ মিনিটের মধ্যে (বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ২টা ১২ মিনিট থেকে ৪টা ২২ মিনিট) উপগ্রহটির উৎক্ষেপণ হবে।

বেসরকারি মহাকাশ অনুসন্ধান ও প্রযুক্তি কোম্পানি ‘স্পেসএক্স’ কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ প্যাড থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের সময় ঠিক করেছে বলে সেন্টারের এক বিবৃতিতে বলা হয়েছে।

স্থানীয় সময় বুধবার ফ্লোরিডার একটি হোটেলে বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের বিষয়ে কথা বলেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম।

তিনি বলেন, মহাকাশে থাকা স্যাটেলাইটে সাধারণত কোনো কিছুই লেখা থাকে না বা লেখার নিয়ম নেই। কিন্তু এক্ষেত্রে আরেকটি ইতিহাসের সাক্ষী হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১। বঙ্গবন্ধু স্যাটেলাইটের গায়ে লেখা থাকছে- ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’।

কয়েক মাস আগে সরেজমিন স্যাটেলাইট কার্যক্রমের অগ্রগতি দেখতে ফ্লোরিডা যান তারানা হালিম। তখন বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফ্রান্সের থালাস অ্যালেনিয়া জানায়, সাধারণত স্যাটেলাইটের কোথাও কিছু লেখা যায় না বা লেখার কোনো নিয়মও নেই।

কিন্তু ৫৭তম স্যাটেলাইট প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশকে তারা স্মৃতি হিসেবে কিছু লেখার সুযোগ দিতে চান।
তখন তারানা হালিম প্রতিষ্ঠানটির বিশেষ অমোচনীয় কালিতে নিজ হাতেই স্যাটেলাইটের গায়ে লিখে দেন- ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’। স্যাটেলাইটের পুরো মেয়াদকাল ১৫ বছরেও মুছবে না এ লেখা।

আর এই স্লোগান নিয়েই কক্ষপথের দিকে ছুটবে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১। এদিকে বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ জানান, উৎক্ষেপণের জন্য বঙ্গবন্ধু স্যাটেলাইটের প্রায় সব ধরনের পরীক্ষা সম্পন্ন হয়েছে। সব পরীক্ষার ফল ইতিবাচক। তবে এসব ক্ষেত্রে আবহাওয়া ও কারিগরি বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, বহু ঘটনা আছে, যেখানে কাউন্টডাউনের একেবারে শেষ পর্যায়ে গিয়েও উৎক্ষেপণ স্থগিত করতে হয়েছে। বিটিআরসি চেয়ারম্যান বলেন, সবকিছু ঠিক থাকলে নির্দিষ্ট সময়েই বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ কক্ষপথের দিকে রওনা হবে।

জানা গেছে, তিন হাজার ৫০০ কেজি ওজনের জিওস্টেশনারি কমিউনিকেশন স্যাটেলাইট বঙ্গবন্ধুকে নিয়ে ফ্যালকন-৯ কক্ষপথের দিকে ছুটবে কেনেডি স্পেস সেন্টারের ঐতিহাসিক লঞ্চ কমপ্লেক্স ৩৯-এ থেকে, যেখান থেকে ১৯৬৯ সালে চন্দ্রাভিযানে রওনা হয়েছিল অ্যাপোলো-১১।

বঙ্গবন্ধু স্যাটেলাইটের ৪০টি ট্রান্সপন্ডার রয়েছে। এর মধ্যে ২০ দেশে ব্যবহারের জন্য এবং ২০টি ভাড়া দিয়ে বৈদেশিক মুদ্রা আয় সম্ভব। এ ছাড়া নিজস্ব স্যাটেলাইট থাকায় বৈশ্বিক টেলিযোগাযোগের ক্ষেত্রে পরনির্ভরশীলতার অবসান হবে। টেলিমেডিসিন, ই-লার্নিং, ই-গবেষণা, ভিডিও কনফারেন্স, প্রতিরক্ষা ও দুর্যোগপূর্ণ অবস্থায় জরুরি যোগাযোগের ক্ষেত্রেও ভূমিকা রাখবে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১।

https://www.youtube.com/watch?v=y3niFzo5VLI

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগানে মহাকাশে ছুটবে স্যাটেলাইট

আপডেট সময় ১২:৪০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মে ২০১৮